নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান শহরে পুজো দেখার সুবিধার্থে বিশেষ অ্যাপ পুলিশের। শুক্রবার এই অ্যাপের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সায়ক দাস। ‘সবার পুজো’ নামে এই অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এই অ্যাপের ব্যবহারকারী বিভিন্ন পুজো মণ্ডপে পৌঁছনোর ম্যাপ, যান নিয়ন্ত্রণের নির্দেশিকা-সহ খুঁটিনাটি জানতে পারবেন।
পুজোর দিনগুলিতে জেলা পুলিশের তরফে বর্ধমান শহরে যান নিয়ন্ত্রণ করেছে জেলা পুলিশ। শহরের নবাবহাট মোড় থেকে উল্লাস মোড় পর্যন্ত জিটি রোডে ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ৫ অক্টোবর সকাল ৪টা পর্যন্ত সমস্ত বাস ও মালবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে।
এছাড়া ৪ অক্টোবর পুজো কার্নিভালের দিন বিকেল ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বর্ধমান শহরের বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়েছে। বাইক, টোটো ও রিকশাও যানের আওতায়। নির্দেশিকায় বলা হয়েছে, জিটি রোডের নবাবহাট মোড় থেকে আলিশা বাসস্ট্যান্ড পর্যন্ত, এনএইচ-১৯ সড়কের পল্লা মোড়, ডিভিসি মোড়, বেচারহাট মোড়, দামোদর কোল্ড স্টোরের সামনে, ঝিলিপিবাগান মোড়, তেলিপুকুর মোড়, তেজগঞ্জ মোড়, আঞ্জির বাগান, রথতলা মোড়, লাকুরডি মোড়, গোঁদা মোড়, নবাবহাট এনএইচ-২বি ক্রসিং, ভোতারপার (কাটোয়া রোড), কালনা রোড-সহ একাধিক এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
সর্বশেষ খবর
-
‘পশ্চিমবঙ্গ কোনও রাজনৈতিক দলের জমিদারি নয়, আমি ফেরায় এত জ্বালা কেন?’, বামেদের তোপ তসলিমার
-
স্লোভেনিয়ার ভারতীয় দূতাবাসে হামলা! নিন্দায় সরব নয়াদিল্লি, নেপথ্যে খলিস্তানিরা?
-
সাহালের হ্যাটট্রিকে ডুরান্ডে সিআইএসএফ’কে গোলের মালা মোহনবাগানের, চিন্তা গোল মিসের প্রবণতাও
-
রাস্তার মাঝে মারাত্মক কাণ্ড! প্রতারকের খপ্পরে স্ট্যান্ড আপ কমেডিয়ান অভিজিৎ, ভাইরাল ভিডিও
-
‘ওকে পথ থেকে সরাও’, প্রেমিকের সঙ্গে স্ত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ে থ স্বামী! স্ক্রিনশট নিয়ে দ্বারস্থ পুলিশের