Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Amazon

চিকিৎসা সংক্রান্ত প্রশ্ন থেকে ডাক্তারি পরামর্শ, এবার এক ক্লিকেই উত্তর দেবে আমাজন এআই

আমাজন ‘হেলথ এআই’-এর উল্লেখযোগ্য বৈশিষ্টগুলি হল - ল্যাব রিপোর্ট এবং রোগনির্ণয় সম্পর্কে ব্যখ্যা, ওষুধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান, লক্ষণ বা উপসর্গ অনুযায়ী পরামর্শ দান এবং চিকিৎসকের সঙ্গে যোগাযোগে সহায়তা করা। ওয়াকিবহল মহলের মতে, ডিজিটাল স্বাস্থ্যসেবা খাতে নিজেদের উপস্থিতি আরও শক্ত করতেই এই উদ্যোগ আমাজনের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ১৬:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ১৬:২৪

options
link
চিকিৎসা সংক্রান্ত প্রশ্ন থেকে ডাক্তারি পরামর্শ, এবার এক ক্লিকেই উত্তর দেবে আমাজন এআই zoom
আমাজন চালু করেছে তাদের নতুন ‘হেলথ এআই’ পরিষেবা। প্রতীকী ছবি।
Advertisement

চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন থেকে ডাক্তারি পরামর্শ। এবার এক ক্লিকেই আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবে আমাজন। হ্যাঁ, সম্প্রতি ই-কমার্স সংস্থাটি চালু করেছে তাদের নতুন ‘হেলথ এআই’ পরিষেবা। এর মাধ্যমে আপনি স্বাস্থ্য সংক্রান্ত যে কোনও প্রশ্নের উত্তর সহজেই পেয়ে যাবেন। শুধু তা-ই নয়, প্রয়োজন মতো আমাজনের এই ‘হেলথ এআই’ আপনাকে সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে যোগাযোগও করিয়ে দেবে। আপাতত শুধু আমেরিকাতেই এই পরিষেবা শুরু হয়েছে। সূত্রের খবর, শীঘ্রই এই পরিষেবা ভারতে চালু হবে।

জানা গিয়েছে, এই ‘হেলথ এআই’ টুলটি প্রধানত কথোপকথন ভিত্তিক। এর মাধ্যমে স্বাস্থ্য এবং চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় খুব সহজ ভাষায় বুঝতে পারবেন ব্যবহারকারীরা। ই-কমার্স সংস্থার দাবি, এখানে ব্যবহারকারীরা রোগের লক্ষণ, ওষুধ, রোগ নির্ণয় বা ল্যাব টেস্টের ফলাফল সম্পর্কে প্রশ্ন করতে পারবেন। উত্তরে এই টুলটি সহজ ভাষায় সই সমস্ত বিষয়গুলি ব্যাখ্যা করে দেবে। এখানেই শেষ নয়, বিশেষ বিশেষ ক্ষেত্রে টুলটি আপনাকে সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গেও যোগাযোগ করিয়ে দেবে। এছাড়াও সর্দি-কাশি-জ্বরের ক্ষেত্রে দ্রুত কী কী পদক্ষেপ করা দরকার, তা-ও জানিয়ে দেবে এই ‘হেলথ এআই’।   

Advertisement

আমাজন ‘হেলথ এআই’-এর উল্লেখযোগ্য বৈশিষ্টগুলি হল – ল্যাব রিপোর্ট এবং রোগনির্ণয় সম্পর্কে ব্যখ্যা, ওষুধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান, লক্ষণ বা উপসর্গ অনুযায়ী পরামর্শ দান এবং চিকিৎসকের সঙ্গে যোগাযোগে সহায়তা করা। ওয়াকিবহল মহলের মতে, ডিজিটাল স্বাস্থ্যসেবা খাতে নিজেদের উপস্থিতি আরও শক্ত করতেই এই উদ্যোগ আমাজনের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.