Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Kolkata Police

প্রেমিকাকে সোনাগাছিতে বিক্রি যুবকের! ১০০ ডায়ালে ফোন পেয়ে একঘণ্টায় হাজির পুলিশ, তারপর…

ভালোবাসায় জড়িয়ে কিশোরীকে সোনাগাছিতে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল প্রেমিকের বিরুদ্ধে! ওই নাবালিকাকে উত্তর ২৪ পরগনা থেকে নিয়ে আসা হয়েছিল কলকাতায়। পরে কৌশলে ওই কিশোরীকে এক যুবকের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগ।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ১৩:৩২

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ১৩:৩২

options
link
প্রেমিকাকে সোনাগাছিতে বিক্রি যুবকের! ১০০ ডায়ালে ফোন পেয়ে একঘণ্টায় হাজির পুলিশ, তারপর… zoom
প্রেমিকাকে সোনাগাছিতে বিক্রি যুবকের! ছবি-এআই
Advertisement

ভালোবাসায় জড়িয়ে কিশোরীকে সোনাগাছিতে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল প্রেমিকের বিরুদ্ধে! ওই নাবালিকাকে উত্তর ২৪ পরগনা থেকে নিয়ে আসা হয়েছিল কলকাতায়। পরে কৌশলে ওই কিশোরীকে এক যুবকের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগ। গতকাল, শুক্রবার ১০০ ডায়াল করে ফোনে কলকাতা পুলিশকে বিষয়টি জানানো হয়েছিল। শুধু তাই নয়, চাইল্ড হেল্পলাইন থেকে একটি ইমেলও করা হয়েছিল পুলিশকে। ওই অভিযোগ পেয়েই অভিযানে নামে বড়তলা থানার পুলিশ। একঘণ্টার মধ্যে ওই কিশোরীকে সেখান থেকে উদ্ধার করা হয়।

কেবল কিশোরীকে উদ্ধারই নয়, ওই বছর ১৬ বয়সের নাবালিকার প্রেমিক বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীকে শাহরুখ নামে এক যুবকের হাতে তুলে দেওয়া হয়েছিল! তাকেও পাকড়াও করেছেন তদন্তকারীরা। চক্রের সঙ্গে কতজন জড়িয়ে আছে? সেই বিষয়ে তদন্তকারীরা খতিয়ে দেখছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৬ বছর বয়সী ওই কিশোরীর প্রেমিকার নাম শফিকুল মোল্লা ওরফে বাবলু। ওই কিশোরীকে প্রেমের মোহে কলকাতা নিয়ে আসা হয়! এরপর শাহরুল লস্কর ওরফে শাহরুখের কাছে ওই কিশোরীকে বিক্রি করা হয় বলে অভিযোগ।

Advertisement

তদন্তকারীরা জানিয়েছেন, শফিকুল মোল্লার বাড়ি শ্যামনগর এলাকায়। ওই যুবক কি আড়কাটি হিসেবে কাজ করে? সেই বিষয় খতিয়ে দেখছে বড়তলা থানার পুলিশ। সোনাগাছিতে শাহরুখের তত্ত্বাবধানে ছিল ওই কিশোরী! ধৃত শাহরুখের পাচারে কী ভূমিকা? সেই বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তকারীরা জানিয়েছেন, শফিকুল মোল্লার বাড়ি শ্যামনগর এলাকায়। ওই যুবক কি আড়কাটি হিসেবে কাজ করে? সেই বিষয় খতিয়ে দেখছে বড়তলা থানার পুলিশ। সোনাগাছিতে শাহরুখের তত্ত্বাবধানে ছিল ওই কিশোরী! ধৃত শাহরুখের পাচারে কী ভূমিকা? সেই বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, ১০০ ডায়ালে অভিযোগ পাওয়ার পরেই বড়তলা থানার পুলিশ সোনাগাছি এলাকায় হানা দেয়। বাড়িগুলিতে তল্লাশি চালানো হয়। দুর্গাচরণ মিত্র স্ট্রিটের একটি বাড়ির ঘর থেকে শেষপর্যন্ত ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। পরিচয়পত্র খতিয়ে দেখা হয়। সব কিছু যাচাইয়ের পরেই পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে নিয়ে যায়। কিছু সময়ের মধ্যে ওই দুই যুবককেও গ্রেপ্তার করা হয়।

ধৃতদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, ধর্ষণ, শিশুকে অপহরণ-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এই চক্রের জাল কত দূর বিছানো আছে? সেসব তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা। কতজন ওই দুই যুবকের শিকার হয়েছে? সেসব বিষয়ও জানার চেষ্টা করছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.