কথা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাংলায় পালাবদলের দেড়মাস পেরনোর আগেই কেন্দ্রের আয়ুষ্মান ভারতে (Ayushman Bharat) যুক্ত হয়েছে রাজ্য। অনলাইনে শুরু হয়েছে আবেদন। সরকার আয়োজিত জনকল্যাণ শিবিরে গিয়েও আবেদন করেছেন অনেকে। কিন্তু কেন্দ্রের এই প্রকল্প নিয়ে বাংলার মানুষের মনে নানা প্রশ্ন ঘুরছে এখনও। মূল জিজ্ঞাসা একটাই, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। চলুন আজ জেনে নেওয়া যাক সেটাই।
১. সাফাইকর্মী, পরিচারক, হকার, ভ্যান-রিকশা চালক, রাজমিস্ত্রি, ইলেকট্রিশান, নিরাপত্তারক্ষী-সহ মোট ১১ টি পেশায় যুক্তরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। বাকিরা পাবেন না। অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়ারাই আয়ু্ষ্মান ভারতের সুবিধা পাবেন।
আরও পড়ুন:
২. বাড়িতে ২ চাকা বা চার চাকা গাড়ি থাকলে পাবেন না।
৩. সরকারি চাকরিজীবী বা তার পরিবারের সদস্যরা এই প্রকল্পের আওতায় আসবেন না। সরকারি পেশনভোগীরাও এই এই স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন না।
৪. মাসিক আয় ১০ হাজার টাকা বা তার বেশি হলেও আবেদন গ্রহণযোগ্য হবে না।
৫. ৫০ হাজার টাকা বা তার বেশি লিমিট রয়েছে কিষাণ ক্রেডিট কার্ডে? তাহলেও মিলবে না আয়ুষ্মান ভারত।
৬. পাঁচ একরের বেশি জমি রয়েছে? ট্রাক্টর রয়েছে? তাহলেও পাবেন না এই প্রকল্পের সুবিধা।
৭. বয়স ৭০-এর কম হলে আবেদন করা যাবে না।
অর্থাৎ শর্ততেই স্পষ্ট যে রাজ্যের একটা বড় অংশের মানুষই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না। তবে তাতেও চিন্তার কোনও কারণ নেই। যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবে না তাঁদের জন্য বিশেষ প্রকল্প চালু করবে রাজ্য। সেই প্রকল্পে বিনা খরচে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা মিলবে বলেই খবর।
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা