Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২০ জুন ২০২৬
Yoga Day

রেড রোডেই হবে যোগ দিবস, পুলিশকে বিকল্প পথ তৈরির নির্দেশ হাই কোর্টের

২১ তারিখ অনুষ্ঠানের পরেই পুলিশকে রেড রোড খালি করে দেওয়ার ব্যবস্থা করতে হবে বলেও নির্দেশ। রেড রোড বন্ধ করার বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলার পরিপ্রেক্ষিতে এমনটাই নির্দেশ হাই কোর্টের। এ ছাড়াও মামলাকারী পক্ষ ও রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৪:২৫

link
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৪:২৫

options
link
রেড রোডেই হবে যোগ দিবস, পুলিশকে বিকল্প পথ তৈরির নির্দেশ হাই কোর্টের zoom
যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়, আদালতে জানাল রাজ্য

রেড রোডেই হবে যোগ দিবস। রাজপথে এই দিন পালনে কোনও বাধা রইল না। কোনও অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাই কোর্ট। তবে জনস্বার্থের জন্য পুলিশকে বিকল্প রাস্তা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ২১ তারিখ অনুষ্ঠানের পরেই পুলিশকে রেড রোড খালি করে দেওয়ার ব্যবস্থা করতে হবে বলেও নির্দেশ। রেড রোড বন্ধ করার বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলার পরিপ্রেক্ষিতে এমনটাই নির্দেশ হাই কোর্টের। এ ছাড়াও মামলাকারী পক্ষ ও রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

যোগ দিবসে কলকাতায় আসবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭ দিন বন্ধ থাকছে রেড রোড। সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে দায়ের হয় মামলা। সেই মামলার শুনানিতে আজ, বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলাকারীর আবেদন খারিজ করে জানাল,  রেড রোডে যোগ দিবস পালনের কোনও বাধা নেই। তবে বিকল্প পথের ব্যবস্থার পাশাপাশি ২১ তারিখ অনুষ্ঠান শেষ হওয়ার পরই সেই রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি মামলাকারী পক্ষ এবং রাজ্য কে হলফনামা জমা দেওয়ার নির্দেশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, ২১ জুন কলকাতার রেড রোডে উদযাপিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে ‘পশ্চিমবঙ্গ দিবস’-এ হবে গঙ্গাবক্ষে যোগাভ্যাসের মেগা কার্নিভাল। তার আগে ২০ জুন, সকালে ‘পশ্চিমবঙ্গ দিবস’ এ হবে গঙ্গাবক্ষে যোগাভ্যাসের মেগা কার্নিভাল। ৫০০ নৌকোয় হবে যোগাভ্যাস। সূত্রের খবর, মিলেনিয়াম পার্ক, বেলুড়-দক্ষিণেশ্বর, বাবুঘাট, প্রিন্সেপ ঘাটে হবে এই যোগ কার্নিভাল। যেখানে বিকেলে ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে। সেই উপলক্ষে কলকাতায় ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। এবার হাই কোর্টের নির্দেশের পর কোনও বাধা থাকল না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.