কলকাতায় নেতাকর্মীদের প্রশিক্ষণ শিবিরে এসে হারাল এক সর্বভারতীয় বিজেপি নেতার হলুদ ডায়েরি। এই নিয়ে উদ্বিগ্ন ওই নেতা। এখনও থানায় অভিযোগ দায়ের না হলেও তন্নতন্ন করে খোঁজ চলছে ডায়েরির। ১৬ আগস্ট হারালেও এখনও পর্যন্ত সেই ডায়েরির খোঁজ মেলেনি। বিজেপি সূত্রের খবর, ওই ডায়েরিতে সাংগঠনিক একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ছিল। কিছু তথ্য খুবই গোপনীয়। ডায়েরি হারিয়ে যাওয়ায় সেই সব গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই ডায়েরি কীভাবে হারাল তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
গোটা দেশজুড়ে চলছে বিজেপির নেতাকর্মীদের প্রশিক্ষণ শিবির। ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযান নামের এই কর্মসূচি হয়েছে কলকাতাতেও। গত ১৬ আগস্ট নিউটাউন কনভেনশন সেন্টারে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্র, রাজ্য ও জেলা স্তরের পদাধিকারীরা। সেখানেই উপস্থিত হয়ে প্রশিক্ষণ দেন সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ। তিনি দিল্লি থেকে সঙ্গে করে একটি হলুদ ডায়েরি এনেছিলেন। কিন্তু প্রশিক্ষণ শিবির চলাকালীনই সেই ডায়েরি হারিয়ে যায়।
আরও পড়ুন:
বিজেপি সূত্রে খবর, দলের পদাধিকারী ও সহযোগী সংগঠনগুলির সদস্যরা ডায়েরি ব্যবহার করেন। সেখানে বিভিন্ন কর্মসূচি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আগামীর পরিকল্পনা ইত্যাদি বিস্তারিতভাবে লিখে রাখেন তাঁরা। আরএসএসের পদাধিকারীরাও এভাবেই গুরুত্বপূর্ণ কর্মসূচি ও সিদ্ধান্তের কথা ডায়েরিতে লিখে রাখেন। সেই মতো বিজেপি নেতা শিবপ্রকাশের হলুদ ডায়েরিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ছিল। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের সাংগঠনিক তথ্য সেই ডায়েরিতে ছিল বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত পুলিশের কাছে এবিষয়ে অভিযোগ জানানো হয়নি। নিউটাউন কনভেনশন সেন্টারটি তন্নতন্ন করে খুঁজে ফেলা হয়েছে। কিন্তু শিবপ্রকাশের ডায়েরির সন্ধান মেলেনি। প্রশিক্ষণ শিবিরের পর নিউটাউন কনভেনশন সেন্টার চত্বর থেকে মোট ৩টি ডায়েরি পাওয়া যায়। তার মধ্যে একটি হলুদ ডায়েরি। কিন্তু সেটি শিবপ্রকাশের নয়। তাতে সবকিছুই বাংলায় লেখা রয়েছে। সেটি বাংলার কোনও পদাধিকারীর হতে পারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলাদেশকে টপকাতে পারল না ভারত, শ্রীলঙ্কা সিরিজ জিতেও মেঘাচ্ছন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
-
নেপালের বিপর্যয়ে পুণ্যার্থীরা নিখোঁজ! কাঁদছেন সদগুরু, হাত-পা কাঁপছে ধর্মগুরুর
-
প্রসাদে দেওয়া হয় চকোলেট! ভক্তদের প্রিয় এই কার্তিক মন্দিরের মাহাত্ম্য কী?
-
১০তলা থেকে ঝাঁপ দিয়ে ফাঁসলেন গাছের ডালে! কোনওমতে প্রাণরক্ষা মুম্বইয়ের তরুণীর
-
রক্তদান শিবিরে ‘ভুয়ো’ মেডিক্যাল অফিসার! বিতর্কে ন্যাশনাল মেডিক্যালের একাধিক ডাক্তারি পড়ুয়া