Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Government Bus

সরকারি বাসে আর ভাড়া লাগবে না মহিলা যাত্রীদের, বড় ঘোষণা শুভেন্দুর সরকারের

কবে থেকে লাগু হবে এই নিয়ম?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৬, ২০:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৬, ২০:১৬

options
link
সরকারি বাসে আর ভাড়া লাগবে না মহিলা যাত্রীদের, বড় ঘোষণা শুভেন্দুর সরকারের zoom
সরকারি বাসে আর ভাড়া লাগবে না মহিলা যাত্রীদের, বড় ঘোষণা শুভেন্দুর সরকারের
Advertisement

প্রতিশ্রুতি ছিল, সংকল্প পত্রে অঙ্গীকার ছিল। সরকার গঠন হতেই প্রতিশ্রুতি পূরণ বিজেপি সরকারের। মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নিয়েই বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর। জানালেন, সরকারি বাসে সফরের ক্ষেত্রে আর ভাড়া গুণতে হবে না মহিলা যাত্রীদের। ১ জুন থেকে লাগু হবে এই নির্দেশিকা।

ছাব্বিশের নির্বাচনের প্রচারের সময় রাজ্যবাসীকে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় নেতারা। সেখানে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা থেকে শুরু করে ছিল মহিলাদের বাস ভাড়া মকুবের মতো প্রতিশ্রুতি। তবে নির্বাচনী প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সংশয় ছিল রাজ্যবাসীর মনেই। কিন্তু সরকার গঠন হতে না হতেই দেখা যাচ্ছে প্রতিশ্রুতি পূরণে বদ্ধ পরিকর বিজেপি সরকার। সোমবারই অন্নপূর্ণা ভাণ্ডার কবে থেকে পাওয়া যাবে তার দিনক্ষণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও এখনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। এদিনই মহিলাদের জন্য সরকারি বাসে ভাড়া লাগবে না বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

উল্লেখ্য, বাংলায় প্রথম নয়। এর আগেও বেশ কয়েকটি রাজ্যের বাসিন্দার এমন অভিজ্ঞতা রয়েছে। দিল্লিতে সরকারি বাসে ভাড়া লাগে না মহিলাদের। গত আগষ্ট থেকে অন্ধ্রপ্রদেশেও মহিলা যাত্রীদের সরকারি বাসে সফরে গুণতে হয় না ভাড়া। তামিলনাড়ু ও কর্ণাটকেও মেলে এই সুবিধা। আগামী মাস থেকে বাংলার মহিলাদের ক্ষেত্রে সরকারি বাসে লাগবে না টাকা।

এদিনের প্রথম ক্যাবিনেট বৈঠকে মোট ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলি হল: 

প্রথম সিদ্ধান্ত: যাঁদের আত্মবলিদানের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠা হয়েছে সেই ৩২১ জন নিহত বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার।
দ্বিতীয় সিদ্ধান্ত: রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। তাই সীমান্ত রক্ষা অত্যন্ত প্রয়োজন। আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে কাঁটাতার দেওয়ার জন্য জমি হস্তান্তর করা হবে। 
তৃতীয় সিদ্ধান্ত: ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, ‘বিশ্বকর্মা যোজনা’, ‘আয়ুষ্মান ভারতে’র মতো কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হল রাজ্য। 
চতুর্থ সিদ্ধান্ত: রাজ্যের আইপিএস, আইএএসরা কেন্দ্রের কোনও ট্রেনিংয়ে অংশ নিতে পারতেন না। এবার থেকে চাইলে তাঁরা পারবেন।
পঞ্চম সিদ্ধান্ত: আজ থেকে রাজ্যে লাগু ভারতীয় ন্যায় সংহিতা। এতদিন অসাংবিধানিকভাবে আইপিসি লাগু ছিল বঙ্গে। 
ষষ্ঠ সিদ্ধান্ত: ২০১৫ সালের পর থেকে রাজ্যে বন্ধ নিয়োগ প্রক্রিয়া। বেকার যুবক-যুবতীদের কথা মাথায় রেখে সরকারি চাকরিতে আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানো হল। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.