এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital) চত্বরে গাছ পড়ে প্রাণ গেল এক মহিলার। হাসপাতাল সূত্রে খবর, মৃতার নাম রহিদা বিবি বীরভূমের নলহাটির বাসিন্দা। বছর ৪৬-এর ওই মহিলা তাঁরই এক আত্মীয়কে নিয়ে এসএসকেএমে এসেছিলেন চিকিৎসা করাতে। ওই গাছ পড়ে দু’জনই আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটতেই তৎক্ষণাৎ তাঁদের ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানেই রহিদা বিবিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিম্নচাপের কারণে রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি চলছে। সোমবার সকালে ঝড়বৃষ্টির শুরু হতেই এসএসকেএম হাসপাতালের ইউরোলজি বিভাগের ওপিডির সামনে একটি গাছ ভেঙে পড়ে। সেখানেই বসে ছিলেন রহিদা বিবি ও তাঁর আত্মীয়। তাঁদের মাথায় গাছ ভেঙে পড়তেই লুটিয় পড়েন দু’জন। তাঁদের সঙ্গে সঙ্গে ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়। একজনের প্রাণরক্ষা হলেও রহিদা বিবি নামে ওই মহিলার মৃত্যু হয়।
আরও পড়ুন:
এসএসকেএম সূত্রে জানা গিয়েছে, রহিদার আত্মীয় আকলিমা বিবি ইউরোলজি বিভাগে ভর্তি আছেন। তাঁরা নলহাটির বাসিন্দা। আকলিমাকে ডাক্তার দেখানোর উদ্দেশেই নলহাটি থেকে তাঁরা কলকাতার এসএসকেএমে এসেছিলেন। ইউরোলজি বিভাগের বাইরে কংক্রিটের বেঞ্চে বসেছিলেন রাহিমা এবং আরও কয়েক জন। আচমকাই গাছ পড়ে আরও দু’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, এই ঘটনায় কোনও অভিযোগ জমা পড়েনি এখনও। মৃতার দেহের ময়নাতদন্ত করানো হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দিল্লিতে ফের সরকার বিরোধী আন্দোলনের ডাক ‘আরশোলা’দের, প্রতিবাদের নামে বিক্ষোভের ছক!
-
‘দাদাগিরি’র মঞ্চে রুক্মিণী, শুভশ্রী আর ইধিকা পালকে একসঙ্গে চাইবেন? দেব বললেন…
-
বিপজ্জনক পথকুকুরদের ইউথেনেশিয়া! ‘সুপ্রিম’ নির্দেশে নয়া পদক্ষেপ কেরল সরকারের
-
ফেসবুকে নাটোরের তরুণীর সঙ্গে চুটিয়ে প্রেম! বাংলায় আসতেই বিয়েতে ‘না’ প্রেমিকের, তারপর…
-
সারা সপ্তাহের ক্লান্তি কাটছে না সপ্তাহান্তের দেড়দিনের ছুটিতে? মেনে চলুন এই ৪ পদ্ধতি