অর্ণব আইচ: চেম্বারে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি! যৌন নির্যাতনের অভিযোগে শহরের এক হোমিওপ্যাথিক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তরুণী। এই ঘটনায় শনিবার দক্ষিণ কলকাতার ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা তরুণী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, ভবানীপুরের শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের উপর একটি নামী হোমিওপ্যাথিক ওষুধের দোকান লাগোয়া চেম্বার রয়েছে অভিযুক্ত ওই চিকিৎসকের। শারীরিক অসুস্থতার জেরে ওই হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে গিয়েছিলেন তরুণী। সেখানেই অভিযুক্ত চিকিৎসক তাঁর সঙ্গে দুষ্কর্ম করেন বলে দাবি নির্যাতিতার।
শনিবার ভবানীপুর থানায় ওই তরুণী অভিযোগ জানিয়ে বলেন, বিভিন্ন অছিলায় ওই চিকিৎসক চেম্বারের মধ্যেই তাঁর শ্লীলতাহানি করতে শুরু করেন। তরুণী প্রতিবাদ করলেও কোনও লাভ হয়নি। বরং, তাঁর স্বাস্থ্যপরীক্ষার জন্য এগুলি প্রয়োজন বলে দাবি করেন চিকিৎসক। যদিও পুলিশের কাছে তরুণীর অভিযোগ, স্বাস্থ্য পরীক্ষার অছিলায় চিকিৎসক শ্লীলতাহানিই করেছেন। এই অভিযোগ হতে আসার পর ভবানীপুর থানার পুলিশের একটি দল ওই চিকিৎসকের সন্ধান শুরু করে। যদিও ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক আর চেম্বারেও আসছেন না। তিনি বাড়ি থেকে পালিয়েছেন বলে অভিযোগ। ওই চিকিৎসকের সন্ধানে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
রানাঘাট পুরসভাও হাতছাড়া তৃণমূলের, চেয়ারম্যান-সহ পদত্যাগ ১৩ কাউন্সিলরের, দায়িত্বে কে?
-
‘ভুয়ো এসটি সার্টিফিকেট যারা নিয়েছে ও দিয়েছে, গ্রেপ্তার হবে’, হুল দিবসে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
-
বড় জমিদার জাহাঙ্গির! ফলতায় ‘পুষ্পা’র সম্পত্তির নথি হাতে পেয়ে তাজ্জব পুলিশ
-
মন্ত্রিসভায় একঝাঁক রদবদল, নিট কেলেঙ্কারির জেরে পদ যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের! নয়া শিক্ষামন্ত্রী কে?
-
ডেলিভারি বয়কে প্লাস্টিক বর্জনের ‘সবক’, ছেলের প্রশংসা করতেই ‘অহংকারী’ কটাক্ষ দিয়াকে