ফের ধর্ষণের অভিযোগ কলকাতায় (Kolkata)। বন্ধুর বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হলেন যুবতী! যদিও অভিযোগ আসা মাত্র দ্রুত পদক্ষেপ করে ঠাকুরপুকুর থানা। কয়েকঘণ্টার মধ্যেই তদন্তে নেমে গ্রেপ্তার করা হল মূল অভিযুক্ত-সহ মোট তিনজনকে। ইতিমধ্যে ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শুধু তাই নয়, ঘটনার বিস্তারিত জানতে ধৃত তিনজনকে দফায় দফায় জেরা শুরু করেছে পুলিশ।
নারী নির্যাতনের ঘটনায় জিরো টলারেন্স নীতি নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। বিশেষ করে বারুইপুরের ঘটনার পর নারী নির্যাতনের ঘটনায় তদন্তের ব্যাপারে একাধিক গাইডলাইন দেওয়া হয়েছে পুলিশকে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ আসামাত্র অ্যাকশন নিতে হবে।
আরও পড়ুন:
ঘটনার সূত্রপাত শনিবার। জানা যায়, ঠাকুরপুকুর থানা এলাকায় এক বন্ধুর বাড়িতে যান নির্যাতিতা ওই তরুণী। অভিযোগ, সেই সময় তাঁকে জোর করে ধর্ষণ করা হয় তাঁরই বন্ধু। শুধু তাই নয়, ঘটনাস্থল উপস্থিত তাঁর সঙ্গে অভব্য ব্যবহার করে বলে অভিযোগ নির্যাতিতার। এমনকী তাঁর ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ। কারও কাছে সাহায্য চাইতে চাইতে না পারেন, সেজন্যই ফোন কেড়ে নেওয়া হয়েছিল বলেই দাবি ওই তরুণীর। ঘটনার পরেই স্থানীয় ঠাকুরপুকুর থানায় লিখিত করেন নির্যাতিতা। কয়েকঘণ্টার মধ্যেই ঘটনায় যুক্ত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম টিংকু, কৌশিক এবং বাবাই। তাদের দফায় দফায় জেরা শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে গোটা ঘটনা। অন্যদিকে নির্যাতিতার মোবাইলটিও উদ্ধার করেছে পুলিশ।
নারী নির্যাতনের ঘটনায় জিরো টলারেন্স নীতি নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। বিশেষ করে বারুইপুরের ঘটনার পর নারী নির্যাতনের ঘটনায় তদন্তের ব্যাপারে একাধিক গাইডলাইন দেওয়া হয়েছে পুলিশকে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ আসামাত্র অ্যাকশন নিতে হবে। এক্ষেত্রে যে কোনও টালবাহানা সহ্য নয়, তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ওই গাইডলাইনে।
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য