বুধবার রাজ্যের ২৮ লক্ষের বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ৩ হাজার টাকা ঢুকতে শুরু করেছে। এই অন্নপূর্ণা যোজনার ১৩ পাতার ফর্ম নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। উপভোক্তা টাকা পাবেন, বাড়ির সকলের তথ্য নেওয়া হচ্ছে কেন? বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে সেই প্রশ্নগুলির উত্তর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁরা জানালেন, ভারতীয় নাগরিকদেরই এই অনুদান দেওয়া হবে। কোনও অনুপ্রবেশকারী যাতে এই অনুদান না পান। তার জন্যই এই সিদ্ধান্ত।
পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা তালিকায় পুরুষরাও আর্থিক সাহায্য পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এমনকী তালিকায় রয়েছেন মৃত, স্থানান্তিরত ভোটাররা। সরকারের স্পষ্ট বক্তব্য, অযোগ্য, অভারতীয় অনুপ্রবেশকারীদের জনগণের টাকায় দেওয়া অনুদান প্রদান করা হবে না।
আরও পড়ুন:
নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার পরও অনেকে পূর্বতন সরকারের অনুদান পাচ্ছিলেন। তালিকায় ছিলেন মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেটরাও। এই অনুদান শুধু যোগ্য ভারতীয়রাই পাবেন। কোনও অনুপ্রবেশকারীকে টাকা দেওয়া হবে না। আমরা কেউ চাই না কোনও অভারতীয়র অ্যাকাউন্টে টাকা যাক।” পাশাপাশি, অন্নপূর্ণা যোজনার ফর্মে নেওয়া তথ্য সরকারের আরও নতুন প্রকল্পের সুবিধার ক্ষেত্রে এই তথ্য কাজে লাগানো হবে বলে জানানো হয়েছে।
অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আবেদনপত্রটি মোট ১২ পাতা। আবেদনকারী-সহ চাওয়া হয়েছে পরিপারের প্রধান ও অন্যান্য সদস্যদের তথ্য। চাওয়া হয়েছে জমি ও বাড়ির তথ্যও। তা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। আজ, বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর শিশু ও নারী কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল বলেন, “প্রথমে বলেছিলাম ফর্ম পূরণ করতে হবে না। কিন্তু দেখালাম তালিকা লক্ষ লক্ষ ভুয়ো উপভোক্তা রয়েছে। সেই অসঙ্গতি রুখতেই এই পদক্ষেপ।” এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জনের অ্যাকাউন্টে এই টাকা আজকে থেকে যাওয়া শুরু হল।”
কিন্তু এখনও প্রচুর মহিলা আবেদন করেননি। তাঁরা আবেদন করলে কবে থেকে টাকা পাবেন সেই প্রশ্নও রয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিডিও, পুরসভা-সহ ফর্ম পাওয়া যাবে। তা পূরণ করে জমা করার পর যাচাইয়ের ৭ দিনের মধ্যে টাকা পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী বলেন, “প্রতিদিন ৭ দিন অন্তর মাননীয়া মন্ত্রী অগ্নিমিত্রা পল প্রাপকদের তথ্য সামনে আনবেন। ৯০ দিন প্রক্রিয়া চলবে। তারপর বন্ধ হবে।” তবে যাঁরা এখনও আবেদন করেননি তাঁরা পূর্ব ঘোষণা অনুযায়ী, লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ ও ১৭০০ টাকা পাবেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া