Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
TMC

কলকাতা-হাওড়া পুরভোটে রণকৌশল কী হবে? বৈঠকে তৃণমূলের ঋতব্রত শিবির

কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে দলীয় রণনীতি চূড়ান্ত করতে দফায় দফায় বৈঠক শুরু করে দিল বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’ কংগ্রেস। শুধু তাই নয়, পুরসভার ওয়ার্ড ডিলিমিটেশন নিয়ে ৪ সেপ্টেম্বর থেকে শুনানি শুরু হচ্ছে।

কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ২৩:৩২

link
কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ২৩:৩২

options
link
কলকাতা-হাওড়া পুরভোটে রণকৌশল কী হবে? বৈঠকে তৃণমূলের ঋতব্রত শিবির zoom
ফাইল ছবি।
Advertisement

কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে দলীয় রণনীতি চূড়ান্ত করতে দফায় দফায় বৈঠক শুরু করে দিল বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’ কংগ্রেস। শুধু তাই নয়, পুরসভার ওয়ার্ড ডিলিমিটেশন নিয়ে ৪ সেপ্টেম্বর থেকে শুনানি শুরু হচ্ছে। সেখানে তথ‌্য ও মানচিত্র-সহ হাজির হতে দলীয় প্রতিনিধিদের গাইড লাইনও স্থির করে দিচ্ছেন শীর্ষ নেতৃত্ব। একই সঙ্গে কলকাতা ও হাওড়া কর্পোরেশন নির্বাচনের আগেই এসআইআরে যাদের আবেদন এখনও ট্রাইবুন‌্যালে আটকে, তাঁদের নাম পুজোর আগেই ভোটার তালিকা তুলতে রাজ‌্য সরকারকে দ্রুত ব‌্যবস্থা গ্রহণেরও দাবি জানাচ্ছে ঋতব্রত শিবির।

বিষয়টি নিয়ে শীঘ্রই মুখ‌্যমন্ত্রীর পাশাপাশি রাজ‌্য নির্বাচন কমিশনের দ্বারস্থও হচ্ছে ‘আসল তৃণমূল’। বিষয়টি নিয়ে সোমবার রাজ‌্য বিধানসভায় এক প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা ঋতব্রত জানান, ‘‘চলতি সপ্তাহেই আমাদের সিনিয়র নেতারা ও পুরভোটের দায়িত্বে যারা আছেন, সবাই মিলে বসে ‘কালেক্টিভ ডিসিশন’ নেওয়া হবে। নাগরিকস্বার্থে মানুষের দাবি নিয়ে সবারই ভোটদানের বিষয়টি নিশ্চিত করতে নির্বাচন কমিশনকেও চিঠি দেওয়া হবে।’’ সূত্রের খবর, চলতি সপ্তাহেই দিল্লি যেতে পারেন বিরোধী দলনেতা। কথা বলবেন নির্বাচন কমিশনেও।

Advertisement

ওয়ার্ড ডিলিমিটেশনের বিজ্ঞপ্তি ঘোষণার মধ‌্য দিয়েই কলকাতা ও হাওড়া পুরসভার ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ইতিমধ্যেই বিজেপি নির্বাচনী কমিটি গড়ে মাঠে নেমে পড়েছে। উলটোদিকে বিরোধী দলনেতা ঋতব্রতর তৃণমূলও প্রস্তুতি শুরু দিয়েছে। পুরসভার সর্বদলীয় বৈঠকে বিধানসভার উপ দলনেতা সন্দীপন সাহা গিয়ে ডিলিমিটেশন নিয়ে আপত্তির কথা জানিয়ে এসেছেন। বিষয়টি নিয়ে এদিন রাতে সন্দীপন বলেন,‘‘কলকাতার পুরভোটে ডিলিমিটেশন হওয়া ২০৯টি সিটেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে তার আগে ওয়ার্ড পুনর্বিন‌্যাস নিয়ে ৪ তারিখ থেকে যে শুনানি শুরু হচ্ছে সেখানে একাধিক আপত্তি জমা হচ্ছে। আর সপ্তাহের শেষে পুরভোট নিয়ে চূড়ান্ত প্রস্তুতি ও নির্বাচনী কমিটির বৈঠক হবে তৃণমূল ভবনে।’’ দলের উত্তর ও দক্ষিণ কলকাতা জেলা সভাপতির কাছে সম্ভাব‌্য ওয়ার্ডের প্রার্থী তালিকা তৈরির কাজ শুরু করতে বলেছেন বিরোধী দলনেতা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.