নিম্নচাপ এখনও সক্রিয়। ফলে নাছোড় বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না বাংলার। আজ, বুধবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। সেই আশঙ্কারও কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেপ্টেম্বর মাসের শুরুতেও ভালো ব্যাটিং করছে বর্ষা। সামনেই পুজো। কবে কমবে এই বৃষ্টি? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।
বঙ্গোপসাগরের নিম্নচাপের দরুণ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। নদীগুলিতে জলস্তর বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে অনেক জায়গাতেই। একাধিক জেলায় হলুদ সতর্কতাও জারি রয়েছে। কিন্তু কোথায় এই মুহূর্তে অবস্থান করছে নিম্নচাপ? হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপটি পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল এবং সংলগ্ন ঝাড়খণ্ড ও উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। ধীরে ধীরে সেটি ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে।
আরও পড়ুন:
আজ, বুধবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে। তবে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হবে বলে খবর। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানানো হয়েছে। নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করায় সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাস্প সমতলে প্রবেশ করছে। ফলে বৃষ্টির পরিমাণ বেশি হচ্ছে বলেই খবর। বীরভূম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। আগামী কাল, বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে খবর। কলকাতাতেও বৃষ্টি কমবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।
তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কাল থেকে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টিপাত বাড়বে। বিশেষ করে শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সন্ন্যাসী রাজার বাড়িতেই মহানায়কের জন্মশতবর্ষ উদযাপন করবে কলকাতা পুলিশ! তুঙ্গে প্রস্তুতি
-
বোধোদয় হোক! রাহুলের ‘সুমতি’ ফেরাতে মন্দিরে ‘বুদ্ধি-শুদ্ধি যজ্ঞ’ বিজেপির, ভাইরাল ভিডিও
-
৪৭০২ কোটির মাস্টারপ্ল্যান! দ্রুত বদলাবে হাওড়ার জল-ছবি, আশ্বাস মন্ত্রী উমেশের
-
ক্লাসরুমের বাইরে ৪ ঘণ্টার ‘শাস্তি’, স্কুলের ছাদ থেকে ঝাঁপ একাদশ শ্রেণির ছাত্রীর! কী বলছে পরিবার?
-
১৪ বছর পর ‘নির্ভয়া’ স্মৃতি ফিরল দিল্লিতে, শুধু আইন, কঠোর শাস্তি ধর্ষণ ব্যাধি রুখতে পারবে?