নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে ওঠে প্রদীপ। শীতেরও কার্যত সেই দশা! কারণ, কলকাতা-সহ কয়েএকটি এলাকার তাপমাত্রা নেমে গেল স্বাভাবিকের নিচে। রাত ও ভোর নাগাদ বেশ ঠান্ডা অনুভব হল শহরে। তবে কি বঙ্গে ফের জাঁকিয়ে পড়বে ঠান্ডা?
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গতকাল শনিবার কলকাতার তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম। আজ, রবিবার কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশেপাশে থাকবে। আকাশ পরিষ্কার। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুরের মতো কিছু জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে যেতে পারে ২০০ মিটার পর্যন্ত। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে আর জাঁকিয়ে ঠান্ডা পড়বে না বলেই অনুমান আবহবিদদের।
আরও পড়ুন:
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার কারণে এই জেলাগুলির কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে! উত্তরবঙ্গের তাপমাত্রা খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার
-
বাংলাতেই রাজনৈতিক অগ্রাধিকার, এনডিএ সংসদীয় বৈঠকে স্পষ্ট বার্তা নিতিন নবীনের
-
তিন খণ্ড তৃণমূল! খোলা ময়দান পেয়ে মমতার ধাঁচে বছরভর কর্মসূচি ঘোষণা কংগ্রেসের