গত কয়েকদিনে হাড়কাঁপানো শীতের হাত থেকে মুক্তি মিলেছিল। কমেছিল কুয়াশার দাপটও। ফলে শীতপ্রেমীদের মুখভার হয়েছিল। অধিকাংশের মনেই প্রশ্ন ছিল, তবে কি পৌষেই উধাও হল শীত? সংক্রান্তির আগেই শীতবিলাসীদের জন্য সুখবর দিল হাওয়া অফিস। জানা যাচ্ছে, আজ অর্থাৎ মঙ্গলবার বিকেল থেকেই সক্রিয় হবে উত্তুরে হাওয়া। ফলে আগামী ২ দিনে বেশ কিছুটা নামবে তাপমাত্রা। পারদ নামতে পারে ১২ ডিগ্রির ঘরে। পৌষ সংক্রান্তি থেকে মাঘ মাসের প্রথম কয়েকটা দিনে রীতিমতো ঝোড়ো ব্যাটিং করবে শীত।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামিকাল অর্থাৎ বুধবার থেকে বদলাবে আবহাওয়া। নামবে তাপমাত্রার পারদ। ভোরের দিকে কুয়াশায় মুড়বে পথঘাট। পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়বে কলকাতা ও সংলগ্ন জেলা-সহ গোটা বঙ্গে। মাঘের শুরুর কয়েকটা দিনও রীতিমতো জবুথবু দশা হবে রাজ্যবাসীর। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ১৫ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার। তার জেরে আবার ধীরে ধীরে বদলাবে আবহাওয়া। সামান্য উর্ধ্বমুখী হতে পারে পারদ।
আরও পড়ুন:
উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সব জেলাতেই। ফলে কমবে দৃশ্যমানতা। তবে আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রার হেরফেরের বিশেষ কোনও সম্ভাবনা নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে পারদ। উত্তরবঙ্গের অন্যান্য জেলার তাপমাত্রা থাকবে ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সরকারি জমি জবরদখল! নোটিস পেতেই হাতুড়ি ঠুকে দোকান-বাড়ি ভেঙে ফেললেন দখলদাররা
-
বৃহত্তম বিশ্বকাপ, বাণিজ্যের মিশেলে নব-রূপায়ণ
-
সাগর নেই, ঝিনুক নেই, ভিয়েতনামে গুহার গায়ে সারি সারি মুক্তো! তাজ্জব বিজ্ঞানীরা
-
‘টাকা যাদের পদ তাদের’, পঞ্চায়েত ভোটে ‘ব্যবসা হয়েছে’ বলে অভিষেককে তোপ প্রসূনের
-
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের অধিষ্ঠান, আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রের দাবি নদিয়ার শিবনিবাসে