উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সপ্তাহান্তে দুর্যোগের লাল সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার থেকে এই সব জেলায় অতি ভারী বৃষ্টি হবে। পার্বত্য এলাকায় ধস নামতে পারে। বাড়বে নদীর জল স্তর। নীচু এলাকা প্লাবিত হবার আশঙ্কা রয়েছে বলে জানান আবহাওয়াবিদরা। অন্যদিকে দক্ষিণবঙ্গেও চলবে ঝড়বৃষ্টি। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়বে ঝড়বৃষ্টির পরিমাণ।
উত্তর-পূর্ব ও পূর্বমধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে। কোথাও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
আরও পড়ুন:
আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির কমলা সতর্কতা উত্তর দিনাজপুর জেলাতেও রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির কমলা সর্তকতা দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও। দার্জিলিং-সহ বাকি জেলাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। শনিবার থেকে ফের লাল সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গে। অতি ভারী এবং অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা দার্জিলিং, কোচবিহার-সহ ৫ জেলায়। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটারের বেশি। সপ্তাহান্তে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হিংসা-ঘৃণার পৃথিবীতে আরও বেঁধে থাকার বার্তা দেয় ‘অনেকদিন পর’, কেমন হল?
-
ইরান-মিশর ম্যাচে রামধনু পতাকার অনুমতি, দেশবাসীর ভাবাবেগে আঘাত দিয়ে বিতর্কে ফিফা
-
‘স্বামীর থেকেও আপনাকে বেশি ভালোবাসি’, তরুণীর কীর্তিতে লজ্জায় শাহরুখ! কী করলেন কিং?
-
ওষুধে কমছে ওজন, ডায়েট কি তবে অতীত? ব্যাখ্যায় বিশিষ্ট পুষ্টিবিদ
-
ছুটির দিনেও অফিস! উচ্চপদস্থ কর্তাদের সাহায্য করতে সরকারি কর্মীদের হাজিরার নির্দেশ