Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৭ জুলাই ২০২৬
West Bengal Weather Update

নভেম্বরেই ব্যাটিং শুরু শীতের, মরশুমের শীতলতম দিনের সাক্ষী কলকাতা

পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০২৫, ১২:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০২৫, ১২:৫১

options
link
নভেম্বরেই ব্যাটিং শুরু শীতের, মরশুমের শীতলতম দিনের সাক্ষী কলকাতা zoom
ফাইল ছবি।

নিরুফা খাতুন: হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বদলাতে শুরু করেছে আবহাওয়া। দ্বিতীয় সপ্তাহেই রীতিমতো ঝোড়ো ব্যাটিং শুরু করল শীত। তিলোত্তমার তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে। অর্থাৎ আজ বুধবার মরশুমের শীতলতম দিনের সাক্ষী কলকাতা।পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে। 

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি হারাচ্ছে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায়। এদিকে গত কয়েকদিনে বঙ্গে বদলেছে আবহাওয়া। সকাল ও রাতে অনুভূত হচ্ছে শীতের আমেজ। জেলার দিকে তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রির নিচে। ভোর হতেই পথঘাট ঢাকছে কুয়াশার চাদরে। যদিও বেলা বাড়তেই ফের অনুভূত হচ্ছে আদ্রর্তাজনিত অস্বস্তি। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরই মাঝে বুধবার সকালে মরশুমের শীতলতম দিনের সাক্ষী থাকত তিলোত্তমা। এদিন শহরের পথও ঢেকেছে কুয়াশা। তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রির ঘরে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাধারণত কলকাতায় পারদ এতটা নামা বিরল। পশ্চিমের জেলার তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রির ঘরে। অর্থাৎ জবুথবু অবস্থা বাসিন্দাদের।  উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার দাপট রয়েছে। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে কুয়াশার দাপট বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। আগামী পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। বাংলার পাশাপাশি ভিনরাজ্যেও দাপট দেখাচ্ছে শীত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.