কখনও মুষলধারে তো আবার কখনও ঝিরিঝিরি, গত কয়েকদিনে লাগাতার বৃষ্টিতে রীতিমতো বেসামাল শহর কলকাতা। জলমগ্ন বিভিন্ন এলাকা। এরমধ্যেই আজ, মঙ্গলবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। তবে আশার কথা, আগামিকাল বুধবার থেকে আবহাওয়ার বেশ কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরে এবং ঝাড়খণ্ডের উপরে রয়েছে। এর ফলে বুধবার থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েকদিন উত্তরবঙ্গে জেলাগুলিতেও দুর্যোগ চলবে বলে আবহাওয়া দপ্তরের তরফে জারি করা পূর্বাভাসে জানানো হয়েছে।
আরও পড়ুন:
স্বাধীনতা দিবস বাদ দিলে গত সপ্তাহে বৃষ্টিতে বিপর্যস্ত ছিল দক্ষিণবঙ্গ। সোমবার দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হয়েছে। কোথাও ভারী, আবার কোথাও অতিভারী বৃষ্টি হয়েছে। সঙ্গে চলেছে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেয় আলিপুর হাওয়া অফিস। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া-সহ উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কিছু কিছু জেলায় বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা তৈরি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। সেক্ষেত্রে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
তবে আশার আলো বুধবার থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় মেঘ সরে কড়া রোদের দেখা মিলতে পারে। তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে জেলাগুলিতেও দুর্যোগ চলবে বলে আবহাওয়া দপ্তরের তরফে জারি করা পূর্বাভাসে জানানো হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানানো হয়েছে।
সর্বশেষ খবর
-
ছাদে কাপড় মেলার তারেই ইলেকট্রিক লাইন! ছুতেই বিদ্যুৎস্পৃষ্ট মহিলা, বাঁচাতে গিয়ে মৃত্যু ভাসুর-ভ্রাতৃবধূর
-
নৌকোয় উঠতেই জলে পড়ে জুতো, তুলতে গিয়ে সটান গঙ্গায় সবজি বিক্রেতা! মদ্যপ থাকায় চরম পরিণতি?
-
হাই কোর্টে খারিজ মসজিদ মামলা, কল্যাণ বললেন, ‘আবার মাইক লাগান, দেখি…’
-
রক্ষকই ভক্ষক! সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার এএসআই
-
অন্নপূর্ণায় বাড়ছে বরাদ্দ! ‘এই টাকায় হচ্ছে না’, প্রতিশ্রুতি পূরণে বড় ঘোষণা শুভেন্দুর