বঙ্গোপসাগরে একের পর এক তৈরি হয়েছিল নিম্নচাপ। তার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পেয়েছিল রাজ্যের দক্ষিণ ও উত্তরের জেলাগুলি। জলমগ্ন ছিল কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকা। দিন কয়েক হল দুর্যোগ কেটে রোদের দেখা মিলেছিল। এবার ফের দুযোর্গের আশঙ্কার কথা শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। তার জেরে রীতিমতো বদলে যাবে রাজ্যের আবহাওয়া। এবার ওই নিম্নচাপ কতটা প্রভাব ফেলবে, সেই বিষয়টাই বোঝার চেষ্টায় আবহবিদরা।
হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার থেকে আবহাওয়ার বদল হওয়ার আশঙ্কা থাকছে। উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের কাছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর জেরেই ফের বদলাতে চলেছে আবহাওয়ার মেজাজ। নিম্নচাপ তৈরি হলে পূর্ব ও মধ্য ভারতের একাধিক রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। নিম্নচাপের অভিমুখ পশ্চিমবঙ্গের দিকে হলে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে।
আরও পড়ুন:
বিগত কয়েক সপ্তাহে একাধিক নিম্নচাপ তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে। তার জেরে দুর্যোগ ধেয়ে এসেছে বাংলায়। ভারী থেকে অতিভারী বৃষ্টি পেয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলেও অতিভারী বৃষ্টি হয়েছিল। ভাদ্রমাসের শুরুতেও কি তাহলে দুর্যোগ পিছু ছাড়বে না? সেই প্রশ্নই উঠেছে। মধ্যপ্রদেশ ও পূর্ব উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর ফলে পূর্ব ও মধ্য ভারতে বৃষ্টির দাপট বাড়তে পারে। এমনই আশঙ্কা করেছে হাওয়া অফিস।
ওড়িশা ও ছত্তিশগঢ়ে আগামী ২ থেকে ৩ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মধ্যপ্রদেশে আগামী কাল, সোমবার অতি ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব উত্তরপ্রদেশে ২৩ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরাখণ্ডেও ২৩ থেকে ২৮ অগাস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘তোলাবাজি করে খেতে হলে তৃণমূল করুন’, দুর্নীতি ইস্যুতে বিজেপি কর্মীদের হুঁশিয়ারি সুকান্তের
-
জাপানের পড়ুয়াদের সঙ্গে শিক্ষার আদানপ্রদান, জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র
-
মেয়ের নীলছবির ব্যবসায় যুক্ত ছিলেন বাবাও! ‘কটেন্ট ক্রিয়েটর’ সুমাইয়াকে জেরা করে বিস্ফোরক তথ্য
-
বিশ্বকাপে ডাচদের কাছে হেরে অঙ্ক জটিল, তবুও কীভাবে সেমিফাইনালে যেতে পারে ভারত?
-
‘সিস্টেমের বিচ্যুতি, ষড়যন্ত্রের ছক’, অন্নপূর্ণা-বিক্ষোভ নিয়ে নতুন কথা শমীকের