ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে গোটা বিশ্ব। বাংলার ছবিটাও একই। ক্লাবে ক্লাবে আয়োজন করা হয়েছে খেলা দেখার। ভারতীয় সময় রবিবার রাতে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে লামিনে ইয়ামালের স্পেন। ম্যাচ শেষ হতে হতে মধ্যরাত। সেকথা মাথায় রেখেই অভিনব সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। বিকাশ ভবনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে সোমবার মর্নিং স্কুলগুলিতে উপস্থিতির ক্ষেত্রে শিথিলতা বা ছুটি ঘোষণার অনুমতি দেওয়া হয়েছে।
রবিবার সন্ধ্যায় বিকাশ ভবনের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা। সেখানে বলা হয়েছে, ভারতীয় সময় অনুযায়ী সোমবার (২০ জুলাই) রাত ১২টা ৩০ মিনিটে স্পেন ও আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ শুরু হবে। সেই কারণে সোমবার মর্নিং স্কুলগুলি প্রয়োজনে ছাত্রছাত্রীদের উপস্থিতির নিয়ম শিথিল করতে পারে। চাইলে ছুটি ঘোষণাও করতে পারে। বিকাশ ভবনের তরফে জেলা বিদ্যালয় পরিদর্শকদের এই নির্দেশ দ্রুত মর্নিং স্কুলগুলিতে জানানোর কথা বলা হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, এই প্রথম নয়। সোমবার রাজ্যের সমস্ত শিক্ষপ্রতিষ্ঠানে পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছে কেরল সরকার। রবিবার মুখ্যমন্ত্রী ভিডি সতীশন নির্দেশ দিয়েছেন, সোমবার স্কুল, কলেজে-সহ রাজ্যের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণদিবস বন্ধ থাকবে। কেবলমাত্র আগে থেকে নির্ধারিত পরীক্ষাগুলি সোমবারই হবে। সেই পথেই হাঁটল বাংলাও। সরকারের এই নির্দেশিকায় প্রবল খুশি ফুটবলপ্রেমীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর