রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন ক্ষেত্রের মতো স্কুলশিক্ষাতেও উন্নতিতে সচেষ্ট হয়েছে। সোমবার শুভেন্দু অধিকারী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে (West Bengal Budget 2026) তার প্রতিফলন দেখা গেল। সরকারি স্কুলে মিড ডে মিলে বরাদ্দ বাড়ানো থেকে শুরু করে স্কুলছাত্রীদের সুবিধার্থে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানোর মতো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এছাড়া পিছিয়ে পড়া জেলায় কেন্দ্রীয় বিদ্যালয়, আদিবাসীদের জন্য বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে।
বাজেট ভাষণে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন, এতদিন পড়ুয়া পিছু মাত্র সাড়ে ৬ টাকা করে বরাদ্দ ছিল মিড ডে মিলের জন্য। এবার থেকে তা বাড়িয়ে করা হবে ১০ টাকা। আরও বেশি করে পুষ্টিকর খাবার পাবে ছোট ছোট পড়ুয়ারা। শুধু তাই নয়, মিড ডে মিলের রাঁধুনিদেরও পারিশ্রমিক বাড়ানো হয়েছে মাসে ১০০০টাকা করে। যাতে তাঁরা পরিশ্রমের যথাযথ মর্যাদা পান। এছাড়া ঝাড়গ্রামে ২ টি কেন্দ্রীয় বিদ্যালয় ও আদিবাসীদের জন্য ১৫০ কোটি টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয় তৈরি হবে। প্রথম দফায় ১০কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মহিলাদের জন্য বিশ্ববিদ্যালয় তৈরি হবে কাঁথি, কালিয়াচক, ফলতায়।
আরও পড়ুন:
সোমবার প্রায় দেড়ঘণ্টার বাজেট ভাষণে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন, এতদিন পড়ুয়া পিছু মাত্র সাড়ে ৬ টাকা করে বরাদ্দ ছিল মিড ডে মিলের জন্য। এবার থেকে তা বাড়িয়ে করা হবে ১০ টাকা। আরও বেশি করে পুষ্টিকর খাবার পাবে ছোট ছোট পড়ুয়ারা। শুধু তাই নয়, মিড ডে মিলের রাঁধুনিদেরও পারিশ্রমিক বাড়ানো হয়েছে মাসে ১০০০টাকা করে। এতদিন তাঁরা মাসে ১০০০ টাকাই পেতেন। যাতে তাঁরা পরিশ্রমের যথাযথ মর্যাদা পান। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বর্ধমান, মালদহ ও ঝাড়গ্রামে মোট ৬ টি কেন্দ্রীয় বিদ্যালয় ও আদিবাসীদের জন্য ঝাড়গ্রামে ১৫০ কোটি টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয় তৈরি হবে। প্রথম দফায় ১০কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।মহিলাদের জন্য বিশ্ববিদ্যালয় তৈরি হবে কাঁথি, কালিয়াচক, ফলতায়।
প্রতিটি স্কুলে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানো হবে। গ্রামীণ এলাকার স্কুলগুলিতে পরিশ্রুত পানীয় জল সরবরাহ হবে এবং তা হবে অগ্রাধিকারের ভিত্তিতে। এছাড়া উচ্চশিক্ষায় আগ্রহী অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহয়তা দেওয়া হবে।
এই বাজেটে স্কুলছাত্রীদের সুবিধার জন্য বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানিয়েছেন, প্রতিটি স্কুলে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানো হবে। গ্রামীণ এলাকার স্কুলগুলিতে পরিশ্রুত পানীয় জল সরবরাহ হবে এবং তা হবে অগ্রাধিকারের ভিত্তিতে। এছাড়া উচ্চশিক্ষায় আগ্রহী অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহয়তা দেওয়া হবে। স্নাতক ও স্নাতকোত্তরে নতুন করে চালু হবে বিগত সরকারের স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যুদ্ধে ইজরায়েলকে সাহায্য ও অপপ্রচার! দেশদ্রোহের অভিযোগে ৩৩০০ নাগরিককে গ্রেপ্তার ইরানের
-
রেগে গিয়েই জোড়া গোল মেসির! রেকর্ড গড়ে আর্জেন্টিনা কিংবদন্তির স্বীকারোক্তি, ‘আমি ক্লান্ত’
-
‘বড় ছবি, ছোট ছবি, তকমায় বিশ্বাসী নই’, ‘অনেকদিন পর’ মুক্তির প্রাক্কালে অকপট সৌরভ পালোধি
-
মেসি-এমবাপেকে টক্কর দিয়ে জোড়া গোল হালান্ডের, নকআউটে উঠে ‘ভাইকিং নৌকা’ সেলিব্রেশন নরওয়ের
-
বাড়ি নয়, স্বর্ণখনি! সব্যসাচী ঘনিষ্ঠ নেত্রী টিনার বাড়িতে তল্লাশি, উদ্ধার ৪ কোটির সোনা