Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
বঙ্গে পালাবদল
Suvendu Adhikari

‘এটা আপনার প্রতি বাংলার মানুষের আস্থা’, ফলতার ফলাফলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

ফলতায় ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম। জামানতও বাঁচাতে পারেননি তৃণমূল প্রার্থী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ২৩:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ২৩:৫২

options
link
‘এটা আপনার প্রতি বাংলার মানুষের আস্থা’, ফলতার ফলাফলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদজ্ঞাপন মুখ্যমন্ত্রীর zoom
ফাইল ছবি।

ফলতায় বিজেপির জয়জয়কার। রেকর্ড জয়ের পর সেখানকার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা ও কার্যকর্তাদের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার এই জয়ের কাণ্ডারি হিসেবে মোদিকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশাল মিডিয়ায় তিনি লিখলেন, ‘এই জনরায় আপনার নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের অটল আস্থা। এই তো সবে শুরু…।’

ছাব্বিশের নির্বাচনে বাংলায় ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে তৃণমূল। ১০০ পর্যন্তও পৌঁছতে পারেনি মমতা বন্দ্য়োপাধ্যায়ের দল। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিজেপি। তবে ফলতায় ভোটে কারচুপির অভিযোগ উঠেছিল। কমিশন তা খতিয়ে দেখে ওই আসনে পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। গত ২১ মে ফলতায় ভোট হয়েছিল। আজ, রবিবার ছিল গণনা।  ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম। জামানতও বাঁচাতে পারেননি তৃণমূল প্রার্থী। ফলতার এই রেকর্ড জয়ের পরই ফলতার প্রার্থী ও কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন মোদি। তিনি লেখেন,  ‘ফলতার জনগণ রায় দিয়েছে! গণতন্ত্রের জয় হয়েছে এবং ভয় দেখানো রাজনীতির পরাজয় ঘটেছে। ফলতায় রেকর্ড ব্যবধানে জয়ী শ্রী দেবাংশু পাণ্ডাজি-কে অভিনন্দন। এটি বিজেপির প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অটল আস্থারই প্রতিফলন। জনগণ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের অসাধারণ কাজ দেখতে পাচ্ছেন এবং সেই কারণেই আমাদের আরও আশীর্বাদ করার সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত বিজেপি কার্যকর্তাদের তাঁদের অসামান্য কাজের জন্য আমার অভিনন্দন। আগামী দিনেও আমরা পশ্চিমবঙ্গের অগ্রগতির জন্য কাজ করে যাব।’

Advertisement

এরপরই সোশাল মিডিয়ায় মোদিকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘ফলতার জনগণ স্বৈরাচারের বিরুদ্ধে রায় দিয়েছে। উন্নয়নের পথ বেছে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, এই জনরায় আপনার নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের অটল আস্থা এবং প্রতিকূল পরিস্থিতিতেও সাহসের সঙ্গে রুখে দাঁড়ানো আমাদের বিজেপি
কর্মীদের অক্লান্ত নিষ্ঠার প্রতিফলন। ফলতায় পদ্ম ফুটেছে, আর এটা তো সবে শুরু…।’

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.