Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
West Bengal Assembly Election

ভোটের মুখে ফের কলকাতা পুলিশে রদবদল কমিশনের, সরানো হল বেলডাঙার এসডিপিওকে

ভোটের আগে ফের রদবদল নির্বাচন কমিশনের।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ১৭:৪৬

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ১৭:৪৬

options
link
ভোটের মুখে ফের কলকাতা পুলিশে রদবদল কমিশনের, সরানো হল বেলডাঙার এসডিপিওকে zoom
ফাইল ছবি।

ভোটের মুখে ফের একবার কলকাতা পুলিশে ব্যাপক রদবদল করল নির্বাচন কমিশন। বদলি করা হল ১১ জন আইপিএস এবং একজন ডাব্লুবিপিএস অফিসারকে। এই তালিকায় রয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম)। আছেন কলকাতা পুলিশের আরও দুই যুগ্ম কমিশনার। এছাড়াও মুর্শিদাবাদের বেলডাঙার এসডিপিওকেও সরানোর নির্দেশ কমিশনের। এছাড়াও একাধিক থানার আইসি এবং ওসি পদেও রদবদল করা হয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 

তালিকায় রয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম)। আছেন কলকাতা পুলিশের আরও দুই যুগ্ম কমিশনার।

কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ডিআইজি সিআইডি পদে থাকা আইপিএস সোমা দাসকে বদলি করা হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) পদে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিআইজি পার্সোনাল সুদীপ সরকারকে জয়েন্ট সিপি (হেড কোয়ার্টার) করা হচ্ছে। যুগ্ম কমিশনার (ইন্টেলিজেন্স) পদে পাঠানো হচ্ছে দেবস্মিতা দাসকে। তিনি এসটিএফের ডিআইজি পদে ছিলেন। এছাড়াও কলকাতা পুলিশের সাউথ, নর্থ এবং সাউথ ইস্ট ডিভিশনের পদেও এদিন রদবদল করা হয়েছে। তালিকায় রয়েছেন আরও বেশ কয়েকজন পুলিশ কর্তা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
কমিশনের নির্দেশিকা।

বলে রাখা প্রয়োজন, ভোট ঘোষণার পরেই রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব পদে রদবদল করে নির্বাচন কমিশন। এমনকী কলকাতা পুলিশ কমিশনার পদেও বদল করা হয়। শুধু তাই নয়, গত কয়েকদিনে একাধিক পুলিশ প্রশাসনে রদবদল করে নির্বাচন কমিশন। যা নিয়ে একাধিকবার মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী অফিসার বদলিকে চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলাও হয়। যদিও সেই মামলা খারিজ করে দেয় আদালত। এর মধ্যেই কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদ-সহ একাধিক থানার আইসি, ওসি পদে রদবদল করল কমিশন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.