ভোটের (West Bengal Assembly Election) মুখে ফের স্বমহিমায় ফিরছেন বঙ্গ রাজনীতির ‘দাবাং’ নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ফের তাঁর মুখে বেফাঁস মন্তব্য শোনা গেল। মঙ্গলবার সল্টলেকে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একাধিক বিষয় নিয়ে কথা বললেন তিনি। আবারও হিন্দুত্ব অস্ত্র শান দিতে গিয়ে ধর্মনিরপেক্ষতা প্রসঙ্গে বিতর্কিত কথা বলে বসলেন। দিলীপ ঘোষের কথায়, ‘‘বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না। কারণ এই দেশ হিন্দু। আমাদের কালচার, লাইফস্টাইল হিন্দু। ফালতু সেক্যুলারিজম দেখাই না।” যে ধর্মীয় মেরুকরণ অস্ত্রের উপর ভর করে বিজেপি বাংলা জিততে চায় বলে বারবার শাসকদল অভিযোগ তোলে, এদিন দিলীপের মন্তব্যে তারই খানিকটা প্রতিফলন দেখা গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। তবে কি ভোটের আগে পরিকল্পিতভাবেই দিলীপ ঘোষের এই মন্তব্য? প্রশ্ন উঠছে।
বুধবার ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে রাজনৈতিক নয়, পুরোপুরি ধর্মীয় সফর করবেন তিনি। কলকাতা বিমানবন্দরে পা রেখেই উড়ে যাবেন মায়াপুরে। সেখানে ইসকন মন্দিরের বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা শাহর। এও কি বিধানসভা ভোটকে সামনে রেখে হিন্দুত্বে শান? এনিয়ে যখন বঙ্গ রাজনীতির অন্দরে চর্চা তুঙ্গে, সেসময়ই দিলীপ ঘোষ হিন্দুত্ব নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন। মঙ্গলবার অমিত শাহর এই সফর নিয়েই তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বিজেপি হিন্দুত্ব হিন্দুত্ব করলেও বলা হয় ধর্মনিরপেক্ষ দল। কিন্তু অমিত শাহ রাজ্যে এসে মায়াপুরের ইসকন মন্দিরে যাচ্ছেন, এটা কি হিন্দুত্বে জোর দেওয়া নয়?
আরও পড়ুন:
দিলীপ ঘোষের কথায়, ‘‘বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না। কারণ এই দেশ হিন্দু। আমাদের কালচার, লাইফস্টাইল হিন্দু। ফালতু সেকুলারিজম দেখাই না। আমাদের জীবনচর্যা, আমাদের আদর্শে হিন্দুত্ব আছে। সেইমতোই আমরা চলি।”
এই প্রশ্নের জবাবেই দিলীপ ঘোষ বলেন, ‘‘মায়াপুরের ইসকন মন্দির বিশ্ববিখ্যাত দর্শনীয় স্থান। ওদের কর্তৃপক্ষ অনেকদিন ধরেই চাইছিলেন যে অমিত শাহ ওখানে যান। কিন্তু উনি সময় করতে পারছিলেন না। এবার এসে মায়াপুরে যাবেন। আমার মনে হয়, সকলেরই একবার করে মায়াপুরের ইসকন মন্দির ঘুরে আসা উচিত। আর তাছাড়া বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না। এই দেশ হিন্দু। আমাদের কালচার, আমাদের লাইফস্টাইলে হিন্দুত্ব। ফালতু সেক্যুলারিজম দেখাই না আমরা। আমাদের জীবনচর্যা, আমাদের আদর্শে হিন্দুত্ব আছে। সেইমতোই আমরা চলি।” এহেন মন্তব্য নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে চুক্তি নিয়ে, এবার থামবে যুদ্ধ?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের