Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
West Bengal Assembly Election 2026

প্রার্থী তালিকা প্রকাশের আগেই যাদবপুরে বিজেপির কোন্দল, ‘বহিরাগত প্রার্থী মানব না’, পড়ল পোস্টার

ভোটের দিন ঘোষণা হয়নি এখনও। তার আগেই প্রার্থী নিয়ে আগাম কল শুরু হয়ে গেল বঙ্গ বিজেপিতে। যাদবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির তরফে বড় বড় হোর্ডিং এলাকায় লাগিয়ে লেখা হয়েছে, বহিরাগত প্রার্থীকে মেনে নেওয়া হবে না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৪:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৪:১২

options
link
প্রার্থী তালিকা প্রকাশের আগেই যাদবপুরে বিজেপির কোন্দল, ‘বহিরাগত প্রার্থী মানব না’, পড়ল পোস্টার zoom
এই পোস্টার ঘিরে বিতর্ক। নিজস্ব চিত্র।
Advertisement

ভোটের (West Bengal Assembly Election 2026) দিন ঘোষণা হয়নি এখনও। তার আগেই প্রার্থী নিয়ে আগাম কল শুরু হয়ে গেল বঙ্গ বিজেপিতে। যাদবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির (BJP) তরফে বড় বড় হোর্ডিং এলাকায় লাগিয়ে লেখা হয়েছে, বহিরাগত প্রার্থীকে মেনে নেওয়া হবে না। প্রার্থী তালিকা প্রকাশের আগেই যাদবপুরে বিজেপির এই ঘরোয়া কোন্দল ও তার জেরেই এই হোর্ডিং পড়া নিয়ে অস্বস্তিতে রাজ্য নেতৃত্ব।

হোর্ডিংয়ে লেখা রয়েছে, ‘যাদবপুর বিধানসভা কেন্দ্রে আমার যাদবপুর বিধানসভায় বসবাসকারী স্বচ্ছ ভাবমূর্তির বিজেপি প্রার্থী চাই। বহিরাগত কোনও প্রার্থী হলে মানব না।’ নিচে লেখা রয়েছে, প্রচারে বিজেপি যাদবপুর বিধানসভার সকল কর্মীবৃন্দ। সামনেই বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2026)। কেন্দ্রীয় নেতারা বারবার আসছেন বাংলায়। এই নিয়ে বেশ কয়েকবার রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৯৪ আসনে প্রার্থী তালিকা নিয়ে আলোচনা চলছে। কিন্তু সেই বিজেপির মুখে এবার ‘স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী চাই’। ফলে বিধানসভা ভোটের আগে বিজেপির মধ্যে প্রার্থী নিয়ে এই দাবিকে দলের অভ্যন্তরীণ কোন্দল হিসাবেই দেখা হচ্ছে।

Advertisement

হোর্ডিংয়ে লেখা রয়েছে, ‘যাদবপুর বিধানসভা কেন্দ্রে আমার যাদবপুর বিধানসভায় বসবাসকারী স্বচ্ছ ভাবমূর্তির বিজেপি প্রার্থী চাই। বহিরাগত কোনও প্রার্থী হলে মানব না।’

জেলা ও মণ্ডলস্তর থেকে যেমন সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা আসছে, পাশাপাশি কেন্দ্রীয় দলের তরফে সমীক্ষা টিমও এলাকায় ঘুরে প্রার্থীদের একটা তালিকা জমা দিয়েছে। সব মিলিয়ে আলোচনার পরই চূড়ান্ত তালিকা তৈরি করবে দিল্লি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.