Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
West Bengal Assembly Election

এবার কমিশনের ‘কোপে’ ১২ জেলার পুলিশ সুপার, সরানো হল ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কেও

ভোট ঘোষণার দিনই নজিরবিহীনভাবে মধ্যরাতে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব পদে রদবদল করে কমিশন।

বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৬, ১৪:৩৯

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৬, ১৪:৩৯

options
link
এবার কমিশনের ‘কোপে’ ১২ জেলার পুলিশ সুপার, সরানো হল ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কেও zoom
ইন্দিরা মুখোপাধ্যায়ের ফাইল ছবি।
Advertisement

ভোট ঘোষণার (West Bengal Assembly Election) দিনই নজিরবিহীনভাবে মধ্যরাতে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব পদে রদবদল করে কমিশন। শুধু তাই নয়, বদল করা হয়েছে কলকাতা পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি-সহ একাধিক পুলিশকর্তাকে। এবার নির্বাচন কমিশনের (Election Commission) ‘কোপে’ একাধিক জেলার পুলিশ সুপার।  শুধু তাই নয়, কলকাতা ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কেও এদিন সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১২ জায়গার পুলিশ সুপারকে বদল করা হয়েছে। বদল করা হয়েছে বারাসত পুলিশ জেলা, কোচবিহার, বীরভূম, ইসলামপুর পুলিশ জেলা, হুগলি রুরাল, ডায়মন্ড হারবার পুলিশ জেলা, মুর্শিদাবাদ পুলিশ, বসিরহাট পুলিশ জেলা, মালদহ, পূর্ব মেদিনীপুর, জঙ্গিপুর এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে।তাৎপর্যপূর্ণভাবে এই বদলের তালিকাতেই রয়েছেন কলকাতা ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়। তাঁর জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে ইয়েলওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাওকে। তিনি ২০১৫ সালের আইপিএস বলে জানা যাচ্ছে।

Advertisement

বারসত পুলিশ জেলার পুলিশ সুপার করা হয়েছে পুস্পাকে। তিনি ২০১২ সালের আইপিএস। কোচবিহারের এসপি হিসাবে দায়িত্ব দেওয়া হল জসপ্রীত সিংকে। তিনি আইপিএস ২০১৬ সালের ব্যাচ। বীরভূমের পুলিশ সুপার করা হয়েছে সূর্যপ্রতাপ যাদবকে। তিনি আইপিএস ২০১১ সালের ব্যাচ। ইসলামপুরের পুলিশ সুপার করা হল রাকেশ সিংকে। হুগলি রুরালের নয়া পুলিশ সুপার হচ্ছেন কুমার সানি রাজ। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ইশানি পাল। ইনি ২০১৩ সালের আইপিএস। মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার হচ্ছেন সচিন। তিনি ২০১৩ সালের আইপিএস। বসিরহাটের পুলিশ সুপার হচ্ছেন ২০১৭ সালের আইপিএস অলকানন্দ ভাওয়াল, মালদহে অনুপম সিং, পূর্ব মেদিনীপুর অংশুমান সাহা, জঙ্গিপুর সুরেন্দর সিং এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার হচ্ছেন পাপিয়া সুলতানা।

এছাড়াও চন্দননগর, হাওড়া, বারাকপুর এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারটেও বদল আনা হয়েছে। এছাড়াও উত্তর এবং দক্ষিণবঙ্গের এডিজি এবং আইজি পদেও এদিন রদবদল করেছে নির্বাচন কমিশন। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.