Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
West Bengal Weather Update

এপ্রিলের শুরুতেই চাঁদিফাটা গরম, ৪০ ডিগ্রির ঘরে সর্বোচ্চ তাপমাত্রা! কী জানাল হাওয়া অফিস

ঝড়বৃষ্টির দুর্যোগ কমবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তবে দুর্যোগ কাটলেই বাড়বে গরম। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই বঙ্গের উত্তাপ বাড়বে। এমনই আশঙ্কার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ১২:৪৬

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ১২:৪৬

options
link
এপ্রিলের শুরুতেই চাঁদিফাটা গরম, ৪০ ডিগ্রির ঘরে সর্বোচ্চ তাপমাত্রা! কী জানাল হাওয়া অফিস zoom
কলকাতার চড়বে তাপমাত্রার পারদ!
Advertisement

ঝড়বৃষ্টির দুর্যোগ কমবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তবে দুর্যোগ কাটলেই বাড়বে গরম। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই বঙ্গের উত্তাপ বাড়বে। এমনই আশঙ্কার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। সেই কথাও প্রাথমিকভাবে জানানো হয়েছে।

ঘূর্ণাবর্তের জেরে মার্চের শেষাংশে রাজ্যের দক্ষিণ ও উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি দেখা গিয়েছে। কালবৈশাখী দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়। ঝড়বৃষ্টির জেরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রাও নেমেছিল অনেকটাই। ফিরে এসেছিল শীতের আমেজ। তবে আর আশার কথা শোনাচ্ছে না হাওয়া অফিস। কারণ, আপাতত দুর্যোগ কাটছে। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে। তাপমাত্রাও বাড়বে বলে খবর। আগামী তিন-চারদিনের মধ্যেই তাপমাত্রার পারদ একলাফে অনেকটাই বাড়বে, এই আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement

ঝড়বৃষ্টি থামলেই উত্তরবঙ্গে তাপমাত্রা একলাফে ৩ থেকে ৫ ডিগ্রি বাড়তে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৬ ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে। সেই আশঙ্কার কথা হাওয়া মোরগ জানিয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। পশ্চিমের জেলাগুলি, বাঁকুড়া-পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে। সেই কথাও বলে হয়েছে। তাহলে কি বসন্তের শেষেই দাবদাহে পুড়বে বাংলা? মধ্য এপ্রিলে সর্বোচ্চ তাপমাত্রা কোথায় পৌঁছবে? সেই প্রশ্নও উঠছে।

উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা রয়েছে একাধিক জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে শিলাবৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উপরের পাঁচ জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস এবং মালদহ, দুই দিনাজপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ঝড়বৃষ্টি হবে বলে খবর।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.