চৈত্রের শেষলগ্নেই ঘাম ঝরতে শুরু করল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আজ, রবিবার চড়চড়িয়ে বেড়েছে তাপমাত্রা। সকাল থেকেই দেখা দিয়েছে রোদের তেজ। আগামী কাল, সোমবার থেকে তাপমাত্রার পারদ আরও বাড়বে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু তাই নয়, পশ্চিমের জেলাগুলিতে দাবদাহ দেখা যাবে বলেও খবর। বাকুড়া, পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও একইভাবে তাপমাত্রার পারদ বাড়বে। সেই কথা জানিয়েছে হাওয়া অফিস।
শনিবার থেকে আগামী কাল সোমবার পর্যন্ত বাংলার দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ বাড়বে। মঙ্গলবার থেকে গরম ও অস্বস্তি আরও বাড়বে বলে সতর্কতা জারি করা হয়েছে। দিন কয়েকের মধ্যে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান। গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে আগামী শুক্রবার পর্যন্ত। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৯৩ শতাংশ থাকবে। আগামী দিনে তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরে উঠতে পারে বলে খবর। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সরবোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এদিনও বৃষ্টি হবে বলে খবর। আজ, রবিবার ওপরের দিকের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং এই তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে। এমনই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের ভূমিকম্পে কেঁপে উঠছে মাটি, আতঙ্কের গ্রাসে দার্জিলিং-সহ উত্তর
-
টাকি পুরসভার ‘বিদ্রোহী’ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, জোর জল্পনা
-
অরূপ-স্বরূপের ‘রহস্যময় ঘরে’ তল্লাশি পুলিশের, উদ্ধার মোবাইল-আইপ্যাড, প্রচুর নথি!
-
কুলটিতে ‘ভয় আউট, ভরসা ইন’, মন্ত্রীর জনতার দরবারে ৫ বছরের সমস্যার সমাধান ২৪ ঘণ্টায়!
-
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে কন্ডোম, নেশার সামগ্রী! শোরগোল শিক্ষাঙ্গনে