নিরুফা খাতুন: রাত শেষ হলেই দেবী কালিকার আরাধনায় মাতবে বাংলা। আলোর রোশনাইয়ে ভাসবে প্রতিটি গলি। তার আগের দিন রবিবার কলকাতায় আকাশ আংশিক মেঘলা। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে আজ, রবিবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন চার জেলায়। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আজ, রবিবার দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্য জেলাগুলিতে বৃষ্টিপাত না হলেও আকাশ মেঘলা থাকবে। সোমবার আংশিক মেঘলা আকাশ হলেও মঙ্গলবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার পাওয়া যাবে। কালীপুজো, দিওয়ালি ও ভাইফোঁটায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের পাশাপাশি রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কথা বলেছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ির কিছু অংশেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলাতে আবহাওয়া শুষ্ক। ওই জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে পূর্বাভাস। সোমবার কালীপুজোর দিন থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার আরও উন্নতি হবে। পরিষ্কার আকাশ পাবে উত্তরবঙ্গ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
সর্বশেষ খবর
-
কলকাতা, হাওড়ায় পুরভোট নভেম্বরের শেষেই! ৬০টি ওয়ার্ডে ভাগ হবে হাওড়া
-
১৬০ কোটির সন্দেহজনক লেনদেন, তৃণমূলের টাকাতেই বিমান-হেলিকপ্টার কেনে সংস্থা! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
-
দাঙ্গায় মদত, অপপ্রচার! বারুইপুর কাণ্ডে সুজন-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
-
ফের জ্বলছে হরমুজ! ২৪ ঘণ্টায় তৃতীয় জাহাজে হামলা, বিশ বাঁও জলে শান্তিচুক্তি
-
গুরুতর অসুস্থ রাজেশ শর্মা! ভর্তি হাসপাতালে, কী হয়েছে অভিনেতার?