নিরুফা খাতুন: বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। ফের ঘূর্ণাবর্তের ভ্রূকুটি! যার প্রভাবে আজ, বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ। উত্তাল হবে সমুদ্র। তাই মৎস্যজীবীদের শুক্রবার ও শনিবার মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গও।
জানা গিয়েছে, নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে। এর প্রভাব পড়ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায়। এদিকে মৌসুমী অক্ষরেখা ক্রমশ উত্তর দিকে সরছে সক্রিয়ভাবে। যার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। যার প্রভাবে দক্ষিণবঙ্গ ভাসবে বৃষ্টিতে। শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির সম্ভাবনা তিলোত্তমাতেও। তবে আদ্রর্তাজনিত অস্বস্তি বজায় থাকবে। সোমবার পর্যন্ত চলবে বৃষ্টি। সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের শুক্রবার ও শনিবার মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। আজ, বৃহস্পতিবার এবং আগামিকাল শুক্রবার উপরের দিকে জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নিচের দিকের জেলা অর্তাৎ মালদহ ও দুই দিনাজপুরে।
সর্বশেষ খবর
-
মেঘালয়ে নাকা তল্লাশিতে পুলিশের উপর হামলা! পালটা গুলিতে নিহত ৪ সশস্ত্র দুষ্কৃতী
-
অভিষেক, ডেরেকের পর সুমিত! ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাংসদের পিএ-কে নোটিস পুলিশের
-
ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল হাতাল আমেরিকা! ‘ইতিহাসের সবচেয়ে বড় ডিল’, বললেন ট্রাম্প
-
প্রতি লেনদেনেই নিশ্চিত ক্যাশব্যাক, সরাসরি ঢুকবে অ্যাকাউন্টে, Navi অ্যাপেই কেল্লাফতে!
-
কেরিয়ারে ৯০০ উইকেট, জাতীয় দলে ব্রাত্য হয়েও আগুনে বোলিংয়ে নয়া নজির শামির