Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Helmet

ফেজ টুপির উপর পরতেই হবে হেলমেট! খিদিরপুর-পার্কসার্কাস-রাজাবাজারের আরোহীদের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বতের

পথ দুর্ঘটনায় প্রাণহানির নেপথ্যে হেলমেট পরতে অনীহা এবং জনসচেতনতার অভাবকেই দায়ী করেছেন মন্ত্রী।

অভিরূপ দাস
অভিরূপ দাস

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ২১:২৬

link
অভিরূপ দাস
অভিরূপ দাস

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ২১:২৬

options
link
ফেজ টুপির উপর পরতেই হবে হেলমেট! খিদিরপুর-পার্কসার্কাস-রাজাবাজারের আরোহীদের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বতের zoom
রাজাবাজার-পার্কসার্কাস এলাকায় হেলমেট বিধি কড়াকড়ি করলেন স্বাস্থ্যমন্ত্রী
Advertisement

পশ্চিমবঙ্গে গড়ে প্রতিদিন পথ দুর্ঘটনায় মৃত‌্যু হয় ১৮ জনের। ফি বছর মৃত‌্যুর প্রথম তিন কারণের মধ্যে অন‌্যতম এ রাজ্যের পথ দুর্ঘটনা। পথ নিরাপত্তা সপ্তাহ চলছে পশ্চিমবঙ্গে। শনিবার সেই অনুষ্ঠানে যোগ দিতে এসে স্বাস্থ‌্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ‌্যায়ের আক্ষেপ, ‘‘এখনও অনেকে মাথায় হেলমেট পরতে চান না।’’ ঘটনায় সচেতনতার অভাবকেই দায়ী করেছেন রাজ্যের স্বাস্থ‌্যমন্ত্রী। এরপর স্বাস্থ্যমন্ত্রীর কড়া নির্দেশ, যাঁরা ধর্মীয় টুপি পরছেন, তাঁরা সেই টুপির উপর হেলমেট পরুন।”

রাজাবাজার, খিদিরপুর, পার্কসার্কাস মেটিয়াবুরুজের নাম করেই স্বাস্থ‌্যভবনে সাংবাদিক সম্মেলন থেকে মন্ত্রী বলেন, ‘‘যাঁরা ধর্মীয় টুপি পরছেন মাথায়, তাঁদেরকেও বলছি, ওটা প্রাণ বাঁচাবে না। ধর্মীয় টুপি পরুন, তার উপর হেলমেট পরুন। রাজাবাজার, খিদিরপুর, পার্কসার্কাস মেটিয়াবুরুজে যাঁরা থাকেন তাঁরা গর্বের সঙ্গে ধর্ম পালন করুন। কিন্তু মোটর সাইকেল চালানোর সময় ফেজ টুপির উপর হেলমেট পরতেই হবে।’’

রাজাবাজার, খিদিরপুর, পার্কসার্কাস মেটিয়াবুরুজের নাম করেই স্বাস্থ‌্যভবনে সাংবাদিক সম্মেলন থেকে মন্ত্রী বলেন, ‘‘যাঁরা ধর্মীয় টুপি পরছেন মাথায়, তাঁদেরকেও বলছি, ওটা প্রাণ বাঁচাবে না। ধর্মীয় টুপি পরুন, তার উপর হেলমেট পরুন। রাজাবাজার, খিদিরপুর, পার্কসার্কাস মেটিয়াবুরুজে যাঁরা থাকেন তাঁরা গর্বের সঙ্গে ধর্ম পালন করুন। কিন্তু মোটর সাইকেল চালানোর সময় ফেজ টুপির উপর হেলমেট পরতেই হবে।’’

Advertisement

স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ, রাজাবাজার, খিদিরপুরে একটি স্কুটারে চারজন এমনকী পাঁচজন করেও উঠছেন। কোথাও একটা সীমা টানতে হবে। দু’জনের বেশি ওঠা যাবে না। মন্ত্রীর কথায়, ‘‘অনেক সময় দেখি দু’চাকার মোটর সাইকেলে মা-বাবার ফাঁকে একটা ছোট বাচ্চা। অভিভাবকরা হেলমেট পরেছেন। বাচ্চার মাথায় হেলমেট নেই। এটা অনৈতিক। যতেই ধরে থাকুন, সামান‌্য একটা ধাক্কায় বাচ্চা হাত ফসকে পড়ে যেতে পারে। দরকার হলে তিনজন বাইকে না উঠে একটা দিন গণ-পরিবহণ বা পাবলিক ট্রান্সপোর্ট ব‌্যবহার করুন। তিনজন মিলে জীবনের ঝুঁকি নিয়ে মোটর সাইকেলে উঠবেন না।” চারচাকার সওয়ারিদের প্রতি মন্ত্রীর নির্দেশ, ‘‘গাড়িতে উঠে সিট বেল্ট বাঁধুন। শুধু সামনের আসনের যাত্রী নন। পিছনের আসনে যিনি বসছেন তিনিও সিট বেল্ট বাঁধুন। প্রাণ সবার আগে।’’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.