সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া সংক্রমণও। পরিস্থিতি মোকাবিলায় এবার ৮ কোটি টাকার বিশেষ মশারি কিনছে স্বাস্থ্যভবন।
স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, ডেঙ্গুর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে বেড়ে চলেছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যভবনের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে পাঠানো রিপোর্ট বলছে, চলতি বছরের অগাস্ট পর্যন্ত রাজ্যে প্লাসমোডিয়াম ভাইভাক্স ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ৯১১৬ জন। প্লাসমোডিয়াম ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্ত ২১২৩ জন। মৃত্যু হয়েছে পাঁচজনের। আগস্টের পর বেড়েছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি রাজ্যের আটটি জেলার ৩১ টি ব্লক। জেলাগুলি হল, আলিপুরদুয়ার, বাঁকুড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, মালদহ, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং বিষ্ণুপুর স্বাস্থ্যজেলা।
পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্প, ওষুধপত্রের পাশাপাশি মশারি কেনার সিদ্ধান্ত নিল স্বাস্থ্যভবন। জানা গিয়েছে, ৮ কোটি টাকা খরচ করে ম্যালেরিয়া উপদ্রুত এলাকার মানুষজনের জন্য মশা মারার রাসায়নিক দেওয়া বিশেষ ধরনের ২ লক্ষ মশারি কেনা হচ্ছে। ম্যালেরিয়া পরিস্থিতি বিচার করে সবথেকে বেশি মশারি পাঠানো হচ্ছে পুরুলিয়ার বাঘমুণ্ডি, বলরামপুরের বান্দোয়ান, আরসা এবং ঝালদা ১ নম্বর ব্লক, ঝাড়গ্রামের বিনপুর ২, মালদহের ইংরেজবাজার, মুর্শিদাবাদের বহরমপুর, সামশেরগঞ্জ, লালগোলা ব্লকে।
সর্বশেষ খবর
-
বৃষ্টিস্নাত রবিবাসরীয় কলকাতায় হুমা, ‘বেবি ডু ডাই ডু’-এর হল ভিজিটে এসে কী বললেন?
-
‘বাজবল’ যুগের সমাপ্তি, ইংল্যান্ডের টেস্ট দলের কোচের পদ থেকে ছাঁটাই ম্যাকালাম
-
‘ভোটে দাঁড়ানোর লোক পাবে না’, নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে তৃণমূলকে খোঁচা শুভেন্দুর
-
থ্রেট কালচারের বিরুদ্ধে মুখ খুলে হারিয়েছিলেন পর্যটন বিভাগের চাকরি! পালাবদল হতেই পর্যটনমন্ত্রীর দ্বারস্থ তরুণী
-
১০ ফুট গভীর ট্যাঙ্কের জলে ডুবে মৃত্যু ৩ বছরের শিশুকন্যার, মর্মান্তিক ঘটনা নিউ টাউনে