শুধু মরশুম নির্ভর নয়, বছরের ৩৬৫ দিনই পর্যটনের মরশুম হয়ে উঠবে পশ্চিমবঙ্গ! এই পরিকল্পনা সামনে রেখে একটি নতুন ‘পলিসি’ নিয়েছে পর্যটনদপ্তর। সোমবার সন্ধ্যায় এই দপ্তর অধীনস্থ সল্টলেক অরুণাচল ভবনে একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। মন্ত্রী বলেন, “দপ্তরের লক্ষ্য, ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’-এর উদ্যোগে প্রতিটি জেলায় পর্যটনের সম্ভাব্য স্থান নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। ফলে ৩৬৫ দিনই বাংলায় হয়ে উঠবে পর্যটনের মরশুম। এই কাজে জেলা, মহকুমা, ব্লক আধিকারিক এবং সংশ্লিষ্ট বিধায়কদের সমন্বয়ে একটি সেল বা কমিটিও গঠন করা হবে।”
পাশাপাশি মন্ত্রী জানান, পর্যটকদের সুবিধার্থে রাজ্য জুড়ে ১ হাজার ‘ট্যুরিস্ট অ্যামেনিটি’ সেন্টার তৈরি করা হবে। মেগা এই প্রকল্প বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারের আর্থিক এবং কারিগরি সহায়তা চাওয়া হচ্ছে। একইসঙ্গে, বাংলার পর্যটন সংক্রান্ত তথ্য, পরিষেবা, নানা অভিযোগ এবং তা দ্রুত সমাধানে প্রতিটি জেলায় ‘ট্যুরিজম হেল্পলাইন’ চালু করা হবে। ইতিমধ্যে উত্তরবঙ্গের শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে এই নম্বর চালু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
আরও পড়ুন:
পাশাপাশি বাংলায় ‘ওয়েডিং ডেস্টিনেশন’ চালু করতে ইতিমধ্যে ৪৫০টি সংস্থার সঙ্গে কথা বলেছেন মন্ত্রী। এতে বাঙালির খাদ্যাভ্যাস যাতে বিঘ্নিত না হয়, সে জন্য হোটেল কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা হয়েছে। স্থানীয় মানুষ দ্বারা বাঙালিয়ানা সেই খাবার তৈরি এবং সাপ্লাই করা হবে। এ ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীরও সহযোগিতা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্ত্রী, কন্যা-সহ ‘আত্মঘাতী’ অন্ধ্রের ইঞ্জিনিয়র, ধর্মান্তরণের ভয়? অভিযুক্ত শুটিং কোচ সাদিক খান
-
‘কমিউনিস্টরা দুর্গাপুজো শব্দটাই বাদ দিয়েছিল’, বামেদের শারদোৎসবের তীব্র বিরোধিতা দিলীপের
-
চায়ের কাপ হাতে কিশোরের সরল হাসিতে মুগ্ধ নেটপাড়া! ভাইরাল অরুণের জীবন কিন্তু মোটেই মজার নয়
-
সংসার টানতে ভিনরাজ্যে স্বামী, একাকীত্ব কাটাতে মুরগি ব্যবসায়ীর সঙ্গে লজে এক সন্তানের মা, তারপর..
-
সর্দি-কাশির ‘চেনা’ ওষুধে কেন্দ্রের ‘না’! ৪ বছরের কম বয়সিদের নিয়ে কড়া নির্দেশ