দীর্ঘদিন ধরে ফাঁকা থাকা রাজ্য নির্বাচন কমিশনার পদে নতুন নিয়োগ করল রাজ্য সরকার। রাজ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ করা হয়েছে আইএএস অফিসার কৃষ্ণ গুপ্তাকে। বুধবার নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইএএস অফিসার হিসাবে চলতি মাসের ৩০ তারিখে অবসরগ্রহণের পর কৃষ্ণ গুপ্তা রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নেবেন।
রাজ্যের একাধিক পুরনিগম ও পুরসভায় বর্তমানে প্রশাসক বসিয়ে কাজ চালানো হচ্ছে। তার মধ্যে কলকাতা পুরসভাই উদাহরণ। ডিসেম্বরের মধ্যে পুর নির্বাচন হবে বলে ইতিমধ্যেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মোতাবেক কাজ করতে গেলে রাজ্য নির্বাচন কমিশনার দরকার। কারণ স্থানীয় যেকোনও নির্বাচন অর্থাৎ পুরসভা, পুরনিগম ও পঞ্চায়েতের নির্বাচন করানোর দায়িত্ব থাকে রাজ্য নির্বাচন কমিশনারের উপর। সেই লক্ষ্যেই রাজ্য একধাপ এগোল বলে মনে করছে ওয়াকিবহল মহল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের সংবিধানের ২৪৩(কে) প্রদত্ত ক্ষমতার প্রয়োগ ও পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন আইন, ১৯৯৪-এর ৩ ধারার উপধারা (১) ও ৩এ ধারার উপধারা (১) অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের সমবায় বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব ড. কৃষ্ণ গুপ্তাকে (আইএএস) রাজ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ করছে। উল্লেখ্য, রাজীব সিনহার অবসরের পর থেকে এই পদ খালি ছিল। এবার সেই জায়গায় নিয়োগ করা হল আইএএস অফিসার কৃষ্ণ গুপ্তাকে।
সর্বশেষ খবর
-
তৃণমূল জমানায় শিক্ষাঙ্গনে ‘দুর্নীতি’র আখড়া! এবার ইউনিয়ন রুম খুলে ভিডিওগ্রাফির নির্দেশ
-
বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে একটি দেশকে নিষিদ্ধ করল ফিফা
-
এয়ার ইন্ডিয়ার বিমানে খলিস্তানি বোমা, নিহত ৩২৯! ৪ দশক পর ‘কণিষ্ক’ কলঙ্ক মানল কানাডা
-
মোদি সাক্ষাতে ‘পঞ্চায়েত’-এর বিনোদ-বনরাকস! ‘এবার ফুল্লেরার উন্নতি হবেই’, আশাবাদী ভক্তরা
-
চুপিসারে বিয়ে সারলেন আকাশ দীপ, নিমন্ত্রণ পেলেন না ধোনি-বিরাট-রোহিতরাও, কেন?