অভিরূপ দাস: আজ, বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কলকাতার বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছে, তিনি সম্পূর্ণ সুস্থ। তবে কিছুদিন কাজের চাপ কম রাখতে হবে। গত ২২ এপ্রিল থেকে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে এই বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন রাজ্যপাল বোস। ২৪ দিনের মাথায় এই হাসপাতাল থেকে ছুটি হল রাজ্যপালের।
মেডিক্যাল বুলেটিনে চিকিৎসকরা সকালেই জানিয়েছিলেন, আজ হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর শরীরে রক্তে অক্সিজেনের মাত্রা ১০০ শতাংশ। তাঁর রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রাও স্বাভাবিক রয়েছে। তবে পরবর্তী চেক আপ না হওয়া অবধি কম কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। গত ২২ এপ্রিল বাম কাঁধে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বোস। সেদিন পরিদর্শনে গিয়েছিলেন তিনি। অতিরিক্ত কাজের চাপে অসুস্থ বোধ করেন। বাম কাঁধে ব্যথা ও বুকে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, হৃদযন্ত্রে সামান্য সমস্যা রয়েছে। চিকিৎসকদের পরামর্শ মেনে চিকিৎসা চলে। আপাতত সম্পূর্ণ সুস্থ রাজ্যপাল। তারপর এদিন দুপুরে রাজভবনে ফেরেন তিনি। রাজভবনের তরফে জানানো হয়েছে, সি ভি আনন্দ বোস সম্পূর্ণ সুস্থ।

২০ এপ্রিলঅসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল আনন্দ বোস। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিক পরীক্ষায় হৃদযন্ত্রে কিছু ব্লকেজ ধরা পড়ে। সোমবার আলিপুরের কমান্ড হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তারপর মঙ্গলবার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যথাযথ চিকিৎসার পর বৃহস্পতিবার ছাড়া পেলেন তিনি।
সর্বশেষ খবর
-
‘মহামারির আকার নিয়েছে প্রতারণা’ , সাইবার সহায়তা কেন্দ্র চালু করে শুভেন্দুর অ্যাকশন শুরু!
-
পেটে ২ মিলিয়ন ব্যারেল তেল, হরমুজে ভারতীয় জাহাজে গোলাবর্ষণ! সমুদ্রেই সলিল সমাধি?
-
বর্ষায় সংক্রমণ পিছু ছাড়ছে না? এই ৮ লক্ষণ হতে পারে দুর্বল ইমিউনিটির ইঙ্গিত
-
অমরনাথ যাত্রার শুরুতেই বিলীন হন বাবা বরফানি, ফেরেন বহু মাস পর! অবাক করা নেপথ্য কারণ
-
চোখের নিমেষে মিনি ড্রেস বদলে গেল লং গাউনে! অবশেষে ফাঁস অনুষ্কার ‘পোশাক রহস্য’