অতীতে বিরোধী দলের কেউ মন্ত্রীদের চিঠি লিখলে, তার জবাব পেতেন না। তবে এবার পাবেন। শুধু প্রাপ্তিস্বীকারই নয়। কোনও সমস্যার কথা জানালে সমাধানের চেষ্টাও করা হবে। বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূল বিধায়কদের খোঁচা দিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
এই বিষয়ে আরও খবর
মুখ্যমন্ত্রী শুভেন্দু তৃণমূল বিধায়কদের উদ্দেশে বলেন, “প্রয়োজনে চিঠি পাঠাতে পারেন। আগে কোনও কোনও মন্ত্রী চিঠির উত্তর দিতেন না। পূর্বতন মুখ্যমন্ত্রীর (মমতা বন্দ্যোপাধ্যায়) থেকে তো প্রশ্নই ছিল না। তবে আমরা চিঠি দিলে নিশ্চয়ই উত্তর দেব। প্রাপ্তিস্বীকারও করা হবে। কিছুটা ইতিবাচক ফলাফলও পাবেন।”
শুক্রবার স্পিকার নির্বাচনের পর শুভেন্দু বিধানসভায় দাঁড়িয়ে বক্তব্য রাখেন। ‘হাউজ বিলংস টু অপজিশন’, মূল মন্ত্র হিসাবে ধরে আগামিদিনে বিধানসভার কার্যক্রম চলবে বলেই জানান শুভেন্দু। তিনি বলেন, “সংখ্যায় আপনারা কম হলেও, ৫০-৫০ ভাগ থেকে আমরা সরব না। আমরা সংখ্যায় বেশি হলেও স্পিকার যেন বিরোধীদের বেশি করতে বলতে দেন, তা বলব। বিরোধীরা চাইলে মন্ত্রীদের সঙ্গে দেখা করবেন। যদি আপনাদের দল অনুমতি দেয়। মন্ত্রীদেরও বলব দেখা করতে চাইলে সময় দেবেন। প্রয়োজনে চিঠি পাঠাতে পারেন। আগে কোনও কোনও মন্ত্রী চিঠির উত্তর দিতেন না। পূর্বতন মুখ্যমন্ত্রীর (মমতা বন্দ্যোপাধ্যায়) থেকে তো প্রশ্নই ছিল না। তবে আমরা চিঠি দিলে নিশ্চয়ই উত্তর দেব। প্রাপ্তিস্বীকারও করা হবে। কিছুটা ইতিবাচক ফলাফলও পাবেন।” বিজেপিশাসিত বাকি ২১টি রাজ্য যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে সরকার চালাচ্ছে, সেভাবে বাংলাতেও সরকার চলবে বলেই আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর।
এদিন শুভেন্দু আরও জানান, “আমরা চাই না বিরোধী দলনেতা ১১ মাস বিধানসভার বাইর থাকুন। কোনও বিধায়ক শারীরিক হেনস্তার শিকার হোন, আমরা চাই না। ভাষাপ্রয়োগে শালীনতা বজায় থাক। আমরা গঠনমূলক বিরোধিতা করতে চাই। আমরা সংবিধানকে মাথায় রেখে কাজ করতে চাই। বিধানসভায় সকলের প্রতিনিধিত্ব কাম্য। স্পিকার সরকারের সঙ্গে পরামর্শ করে চলবেন। তাঁর নির্দেশ আমরা মেনে চলব।” বলে রাখা ভালো, এর আগে বিরোধী দলনেতা থাকাকালীন একাধিকবার বিধানসভায় শাস্তির খাঁড়া নেমে আসে শুভেন্দু অধিকারীর উপর।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?
-
পেট্রলে ইথানল মিশিয়ে ব্যবহারের পরিণাম কী? সুপ্রিম কোর্টে কেন্দ্র বলল, ‘সবটাই পরীক্ষার স্তরে’
-
মন্দিরের প্রণামী বাক্স ‘দখলের চেষ্টা’র অভিযোগ, কী বলছেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথের স্বামী?
-
চেতলা অগ্রণীর দুর্গাপুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী! চক্ষুদান করবেন? কী জানাল ক্লাব



