নব্যেন্দু হাজরা: ১১৪টি পদে নিয়োগের ছাড়পত্র দিল মন্ত্রিসভা। বুধবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে বসে। সেখানে পূর্ব মেদিনীপুরের দিঘাতে নবনির্মিত জগন্নাথধাম মন্দির প্রাঙ্গণের আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য ১০০ জন সিভিক ভলান্টিয়ার নিয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি ১৪টি পদের মধ্যে রয়েছে হুগলির সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারের সংশ্লিষ্ট ক্যাডারের অধীনে ১২টি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ। এছাড়া পশ্চিমবঙ্গ আইনি সেবা সদস্যদের থেকে পশ্চিমবঙ্গ পরিবহণ বিভাগের জন্য দু’টি আইনি আধিকারিক পদ সৃষ্টি করা হয়েছে। এই পদগুলিতে খুব দ্রুত নিয়োগ করা হবে বলেই সূত্র মারফত খবর।
পুরীর জগন্নাথ মন্দিরের আদলে সৈকত শহর দিঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। সৈকত শহরের সঙ্গে দিঘাকে সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাইছে রাজ্য। আগামী ৩০ এপ্রিল দিঘার জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন হবে। সাধারণের জন্য জগন্নাথ মন্দির খুলে দিলে সেখানে প্রচুর ভিড় হবে। সেই কথা মাথায় রেখে মন্দির প্রাঙ্গণের আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য আগে থেকে থাকা ১০০টি শূন্যপদে সিভিক ভলান্টিয়ার নিয়োগের ছাড়পত্র মিলেছে।
বাকি ১৪টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। সেগুলির মধ্যে ১২টি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ সৃষ্টি করা হয়েছে। হুগলির সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে অতিরক্ত পদে নিয়োগ হলে সাধারণ মানুষ আরও ভালো চিকিৎসা পরিষেবা পাবে বলে মনে করা হচ্ছে। বাকি দু’টি পদ তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের জন্য। এই বিভাগে দু’টি আইনি আধিকারিক পদ সৃষ্টি করা হয়েছে।
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?