কৃষ্ণকুমার দাস: ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ধ্বংস হয়েছিল বাবরি মসজিদ। সেই সময় থেকেই দিনটিকে ‘সংহতি দিবস’ হিসেবে পালন করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই দিনটিতে স্থগিত থাকবে বিধানসভার শীতকালীন অধিবেশন। এমনই খবর সূত্রের।
বিধানসভা সূত্রে খবর, ২৫ নভেম্বর থেকে শীতকালীন অধিবেশন বসছে। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। শনি ও রবিবার অধিবেশন বসে না। এবার ৬ ডিসেম্বরও স্থগিত থাকবে অধিবেশন। সূত্রের দাবি, দুটি কারণে ওই দিনের অধিবেশন স্থগিত রাখা হবে। এক, ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। ওই দিনটি সংহতি দিবস উপলক্ষে পালন হয়। দলের মন্ত্রী-বিধায়করাও দিনটি নিজ-নিজ এলাকায় নানা কর্মসূচি করে থাকেন। এবারও যাতে তার অন্যথা না হয়, তাই বিধানসভার অধিবেশন মুলতুবি রাখা হবে। দুই, ৬ ডিসেম্বর বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষেও ওই দিন বিধানসভা অধিবেশন স্থগিত রাখা হতে পারে।
প্রসঙ্গত, অধিবেশন বন্ধ রাখার বিষয়টি কার্যবিবরণী কমিটির বৈঠকে চূড়ান্ত হবে। তার পরে স্পিকার ওই দিনটিতে অধিবেশন বন্ধ রাখার কথা ঘোষণা করবেন।
সর্বশেষ খবর
-
‘হরমুজ ইরানের নিয়ন্ত্রণাধীন নয়’, তেহরানের দাবি উড়িয়ে অবাধ নৌ চলাচলের লাইসেন্স আমেরিকার
-
বিলেতে ‘ভারতলক্ষ্মী’দের দাপট! প্রথম মহিলা হিসেবে লর্ডসে সেঞ্চুরি যস্তিকার, ৫ উইকেটে প্রথম ক্রান্তিও
-
ছাদেই বিদেশি ফলের স্বর্গ! মুর্শিদাবাদে বৃদ্ধের বাগানে ফলছে ৮০ ডলারের ‘ডিম আম’
-
‘নিজের ধর্ম পালনে বাধা নেই’, তবে ‘বন্দেমাতরম’ নিয়ে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
দুর্নীতি দমনে দুরন্ত পুলিশি অ্যাকশন! প্রতারণায় গ্রেপ্তার তৃণমূলের সংখ্যালঘু নেতা সাদ্দাম