ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। রবিবার রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ থাকবে এই সেতু। ৮ ফেব্রুয়ারি রবিবার ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে সেতুটি। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুরোপুরি বন্ধ রাখা হবে সেতুটি। এই সময়কালে কোনও যানবাহন চলবে না বলে জানানো হয়েছে।
কলকাতা পুলিশের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাগরিক নিরাপত্তার কারণে বিদ্যাসাগর বা দ্বিতীয় হুগলি সেতুতে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই জন্য বন্ধ থাকবে সেতুটি। তার জন্য ১২ ঘণ্টা সব রকম যান চলাচল বন্ধ থাকবে এই সেতুতে। সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল ও বিয়ারিং বদলানোর কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:

এই সময়ে বিদ্যাসাগর সেতুমুখী গাড়িগুলিকে বিকল্প পথে চালানো হবে। জানানো হয়েছে, জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড ধরে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেগুলি হাওড়া ব্রিজ ধরে বেরিয়ে যাতে পারবে। জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে যে সমস্ত গাড়ি আসবে, সেগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
সিজিআর রোড ধরে খিদিরপুরের দিক থেকে আসা বিদ্যাসাগর সেতু অভিমুখী সমস্ত গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে বাম দিকে টার্ন নিয়ে গাড়িগুলি হাওড়া ব্রিজ ধরে বেরিয়ে যেতে পারবে। কেপি রোড ধরে সেতুর দিকে আসা গাড়িগুলি ওয়াই পয়েন্টের কাছে ঘোড়া পাসের দিকে যেতে পারবে। এই ১২ ঘণ্টা সমস্ত গাড়িগুলিকে হাওড়া ব্রিজ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টার পর দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু ফের খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন