ফের বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। ৭ জুন রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে এই গুরুত্বপূর্ণ সেতু। রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১৬ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দার পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বন্ধ রাখা হবে এই সেতু। বিদ্যাসাগর সেতুর কেবল বদল করা হবে। এছাড়াও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজ চলবে বলে জানানো হয়েছে। এই ১৬ ঘণ্টায় দ্বিতীয় হুগলি সেতুতে কোনওরকম যান চলাচল করবে না বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আরও পড়ুন:
এই গুরুত্বপূর্ণ সেতু বন্ধ থাকলেও বিকল্প পথ বাতলে দেওয়া হয়েছে। কোন পথে চলবে গাড়িগুলি? বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ১৬ ঘণ্টায় জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড ধরে বিদ্যাসাগর সেতুর (Vidyasagar Setu) দিকে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। গাড়িগুলি সেন্ট জর্জেস রোড, স্ট্র্যান্ড রোড ব্যবহার করতে পারবে। খিদিরপুর হয়ে আসা গুলিকেও ঘুরিয়ে দেওয়া হবে হেস্টিংস ক্রসিংয়ের দিকে। কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া গাড়িগুলি ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফার্লং গেট হয়ে রেড রোড ধরে হাওড়া ব্রিজে যেতে পারবে।
উল্লেখ্য, মে মাসের মাঝামাঝি এই সেতুর কাজ করা কথা ছিল। বিদ্যাসাগর সেতু বন্ধ থাকার বিজ্ঞপ্তিও জারি হয়। পরে অবশ্য মে মাসে সেই কাজ হয়নি। মনে করা হচ্ছে সেই রক্ষণাবেক্ষণের কাজই আগামী রবিবার করা হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ