আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে বঙ্গললনাদের অনবদ্য সাফল্য! সদ্য প্রকাশিত হয়েছে ইউপিএসসি ২০২৫-এর ফলাফল। তাতে দেখা যাচ্ছে, মেধাতালিকায় উজ্জ্বল বাংলার একঝাঁক ছেলেমেয়ে। ভাবী আমলা ও পুলিশ আধিকারিকদের মধ্যে বাংলার ৫০ শতাংশই মহিলা। নারী দিবসের ঠিক আগে তাঁদের এই সাফল্যের জন্য আগাম শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক্স হ্যান্ডলে তিনি এনিয়ে পোস্ট করেন। শুভেচ্ছা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেছেন, রাজ্য সরকারের প্রশিক্ষণের জোরেই সর্বভারতীয় পরীক্ষায় এত ভালো ফলাফল বাংলার মেধাবী, উচ্চাকাঙ্ক্ষী পড়ুয়াদের।
সদ্য প্রকাশিত হয়েছে ইউপিএসসি ২০২৫-এর ফলাফল। তাতে দেখা যাচ্ছে, মেধাতালিকায় উজ্জ্বল বাংলার একঝাঁক ছেলেমেয়ে। ভাবী আমলা ও পুলিশ আধিকারিকদের মধ্যে বাংলার ৫০ শতাংশই মহিলা। নারী দিবসের ঠিক আগে তাঁদের এই সাফল্যের জন্য আগাম শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বিশেষভাবে উল্লেখ করেছেন, রাজ্য সরকারের প্রশিক্ষণের জোরেই সর্বভারতীয় পরীক্ষায় এত ভালো ফলাফল বাংলার মেধাবী, উচ্চাকাঙ্ক্ষী পড়ুয়াদের।
আরও পড়ুন:
ইউপিএসসি ২০২৫ সালের ফলপ্রকাশের পর মেধাতালিকার দিকে তাকালে দেখা যাচ্ছে, ৪০ থেকে ৯০০ পর্যন্ত বিভিন্ন র্যাঙ্কে বাংলার প্রচুর ছেলেমেয়ের নাম। ৪০ র্যাঙ্ক করে একেবারে নজির গড়েছেন বাংলার দিশা রাই। এছাড়া ২০০ থেকে ৫০০-র মধ্যে রয়েছেন ৬ জন। তাঁরা অবশ্য সকলেই পুরুষ পরীক্ষার্থী। আবার ৬০০ থেকে ৯০০-র মধ্যে চারজনই নারী। ৬৪৮ র্যাঙ্ক করেছেন মহসিনা বানু, ৬৪৯-এ জুহি দাস, কীর্তি চৌধুরী ৭৬০ এবং অ্যানিয়েলা শেরপার র্যাঙ্ক ৮৯৩। এই ফলাফল এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী নিজেই। তাঁরাই ভবিষ্যতের আইপিএস, আইএএস।
Happy to share one piece of excellent news on the eve of International Women’s Day: our government- trained candidates from West Bengal have fared very well in the prestigious UPSC civil service examimations 2025, and,among them, our girls have secured about half of the…
— Mamata Banerjee (@MamataOfficial) March 7, 2026
এতকাল সর্বভারতীয় পরীক্ষায় বাংলার ছেলেমেয়েদের অংশগ্রহণ ও সাফল্যের হার খুব কম ছিল। তা নিয়ে নানা সমালোচনাও হতো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেয়। নিউটাউনে সরকারিভাবে চালু হয় ডব্লুবিসিএস, আইএএস পরীক্ষার জন্য প্রশিক্ষণ কেন্দ্র – সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার। যেখানে ন্যূনতম খরচে এসব কঠিন পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন ছেলেমেয়েরা। এমনকী প্রান্তিক পড়ুরাও এই সুবিধা পেয়ে থাকেন। এখানে প্রশিক্ষণ দেন অভিজ্ঞ সব আইএএস, আইপিএসরা। ২০২৫ সালের ইউপিএসসি পরীক্ষায় বাংলার পড়ুয়াদের সাফল্য তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, মেধাতালিকায় উপরের দিকে থাকা ১১ জনই ওই প্রশিক্ষণ কেন্দ্রের। তাঁদের অভাবনীয় সাফল্যে কুর্নিশ জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ সরকার তোমাদের পাশে সর্বক্ষণ রয়েছে।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তৃণমূলের বিরুদ্ধে গান গাওয়ায় প্রাণনাশের হুমকি! উদয়নের বিরুদ্ধে মামলা দায়ের শিল্পীর
-
মেয়র পদের পর খেলার মাঠও ছাড়ছেন ফিরহাদ, ইস্তফা ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে
-
‘জয় শ্রীরাম’, ‘জয় বুলডোজার বাবা’, মঞ্চে পা রাখতেই যোগীর উদ্দেশে স্লোগান জনতার
-
পশ্চিমবঙ্গে আসছে বিনিয়োগের জোয়ার! আদানির পর লার্সন-টিউব্রোর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
‘উৎসবের আমেজ নষ্ট করলে…’, হুঙ্কার যোগীর