বাংলায় জাতীয় শিক্ষা নীতি চালু হচ্ছে। তার আগে বিকাশ ভবনে রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষামন্ত্রী ও আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। “রাজ্যের ৮১ হাজার স্কুল টার্গেট। শিক্ষাকে পণ্য করতে দেব না।” বৈঠকের পর এদিন বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষা ও স্কুলের পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হবে। এবার থেকে স্কুলগুলিতে মিড ডে মিলের রান্না গ্যাস সিলিন্ডারে হবে। সেই কথাও জানানো হয়েছে।
তৃণমূল কংগ্রেস জমানায় শিক্ষা ব্যবস্থা তলানিতে গিয়েছে, শিক্ষক নিয়োগ, মিড ডে মিল-সহ একাধিক দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুখ পুড়েছে! রাজ্যের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, সেই অভিযোগও বারবার তোলা হয়েছে তৃণমূল জমানায়। রাজ্যে পালাবদলের পরে বিজেপি ক্ষমতায় আসার পরেই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর বার্তা দেওয়া হয়েছে। তৃণমূল জাতীয় শিক্ষা নীতি আটকে রেখেছিল, এবার সেই নীতি কার্যকর হবে, সেই কথা ঘোষণা হয়। রাজ্যের স্কুলগুলির মানোন্নয়ন করে স্কুলছুটের সংখ্যা কমাতে বদ্ধপরিকর নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও শিক্ষার মান বাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ।
আরও পড়ুন:
আজ, সোমবার বিকেলে সল্টলেকের বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী-সহ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। একাধিক বিষয়ে আলোচনা হয়। রাজ্যে জাতীয় শিক্ষা নীতি চালুর আগে একাধিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলেও খবর। রাজ্যের ৮১ হাজার স্কুলের মানোন্নয়নের কাজ শুরু করেছে সরকার। পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, সব স্কুল পরিচ্ছন্ন হবে। স্কুলের পড়ুয়াদের জন্য মিড ডে মিলের রান্না এবার থেকে গ্যাসে হবে। সেই কথাও জানানো হয়। স্কুলগুলিতে সোলার সিস্টেম বসানো হবে। পরিশ্রুত পানীয় জল পাওয়ার জন্য অ্যাকোয়া গার্ড লাগানোর বার্তা দেওয়া হয়েছে।
মেয়েদের স্কুলগুলিতে স্যানিটারি ভেন্ডিং মেশিনও বসানো হবে। এদিন সেই বড় বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন শুভেন্দু অধিকারী বলেন, “শিক্ষায় কেন্দ্র-রাজ্য দায়িত্ব সমান। শিক্ষাকে উচ্চমানে নিয়ে যাব। শিক্ষাকে পণ্য করতে দেব না।” স্কুলকে রাজনীতির থেকে মুক্ত রাখতে চায় সরকার। সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী বলেন, “স্কুলে স্কুলে অভিভাবকদের নিয়ে কমিটি হবে। সমস্ত স্তরের শিক্ষা ব্যবস্থা নিয়েই আলোচনা হয়েছে।” প্রাইমারি, আপার প্রাইমারি নিয়েও কথা হয়েছে বলে খবর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
৫ বছর আগের প্ল্যানেও অডিট! আপাতত শহরের ১১টি বহুতলকে নির্মাণে ছাড়
-
সুরুচি সংঘে মাঠ জবরদখল করে আর দুর্গাপুজো নয়, কমিটি বদলে বদলাচ্ছে শিল্পীও?
-
বিয়ের বছর ঘোরার আগেই উত্তাল পরকীয়া! ডিভোর্সের পথে টলিপাড়ার জনপ্রিয় তারকা দম্পতি?
-
ইথানল মিশ্রিত পেট্রলে অসন্তোষ খোদ ৫৩ শতাংশ এনডিএ ভোটারের! কোন পথে হাঁটবে মোদি সরকার?
-
আগামী দু’বছর রাজ্যে কোনও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে অনুমোদন নয়, বার্তা সুকান্তের