বুধবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনা তারাতলায়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউনের ছাদ। ভিতরে আটকে কম করে ৩০-৩৫ জন। একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহত একাধিক। এমনটাই সূত্রে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ ও দমকল। চলছে উদ্ধারকার্য। ঘটনাস্থলে যাচ্ছেন বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। উদ্ধারকার্যে নামানো হয়েছে সেনাকে।
এই বিষয়ে আরও খবর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারাতলার ওই গোডাউনটিতে কাজ চলছিল। ভিতরে ছিলেন অনেক শ্রমিক। সেই সময় আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ। আটকে পড়েন শ্রমিকরা। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশে। আসে দমকল বাহিনী ও পুলিশ। নিয়ে আসা হয় ক্রেন। গ্যাস কাটার নিয়ে এসে লোহার বিমগুলো কেটে শ্রমিকদের উদ্ধার করা হচ্ছে। এখনও পর্যন্ত ৮ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের পাঠানো হচ্ছে হাসপাতালে। ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। মন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, “শ্রমিকদের উদ্ধার কার্যে যা যা প্রয়োজন, সব করা হচ্ছে। জরুরি ভিত্তিতে কাজ করা হচ্ছে। সেনা নামানো হচ্ছে।” একসঙ্গে কাজ করছে সেনা, পুলিশ, দমকল।এ দিকে ঘটনার পরই কন্ট্রোল রুম খুলেছে নবান্ন। ঘটনাস্থলে গিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পালও।
এই নির্মীয়মাণ গোডাউনটির জায়গা বন্দরের। লিজ নিয়ে এখানে বন্দরের কাজ হচ্ছিল বলে জানা যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, যাঁকে গোডাউনটি নির্মাণের কাজ দেওয়া হয়েছিল তাঁর কোনও অভিজ্ঞতা নেই। দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
স্বস্তির খবর টিম ইন্ডিয়ার জন্য, ফিটনেস পরীক্ষায় পাশ কোহলি, খেলবেন ইংল্যান্ড সিরিজ
-
চার মাসের সন্তান আবেগই, হাই কোর্টে অদিতির আগাম জামিন মিললেও গ্রেপ্তারের শঙ্কা দেবরাজের
-
চলন্ত লোকালে কুপিয়ে খুন! দেহ কামরায় ফেলে পালাল খুনি, ভয়ে কাঁপছেন যাত্রীরা
-
আপাতত বন্ধ নির্মাণ, স্ক্যানারে তৃণমূল আমলে পাশ হওয়া বিল্ডিং প্ল্যান, তারাতলা বিপর্যয়ে ‘অ্যাকশন’ শুভেন্দুর
-
গুরুদ্বার দখল, পণবন্দি পুণ্যার্থী! পুলিশের সামনে ‘বিজয় মিছিল’ নিহাঙ্গ শিখদের, তুঙ্গে বিতর্ক



