ছুটির দুপুরে গলফগ্রিনে হাড়হিম কাণ্ড। ফ্ল্যাট থেকে উদ্ধার এক তরুণ ও তাঁর বান্ধবীর দেহ। রবিবার দেহ উদ্ধারের সময় ফ্ল্যাট থেকে মদ্যপ অবস্থায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠিক কী ঘটেছিল? কীভাবে মৃত্যু? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম মহম্মদ দিলশাহ। তিনি আদতে তিলজলার বাসিন্দা। তবে গলফগ্রিনের ওই ফ্ল্যাটে তাঁর নিত্য আসা-যাওয়া ছিল। সম্ভবত, ওই ফ্ল্যাটটি তিনি ভাড়া নিয়েছিলেন। বিভিন্ন লোকজনকে নিয়ে প্রায়ই সেখানে যেতেন তিনি। রবিবার সকালে সেখানেই মেলে জোড়া দেহ। একটি দেহ দিলশাদের। অন্যটি এক তরুণীর। তাঁর পরিচয় এখনও জানা যায়নি বলেই খবর। দিলশাদের সঙ্গে তাঁর সম্পর্কও এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, প্রেমের সম্পর্ক ছিল তাঁদের মধ্যে। ওই ফ্ল্যাটেই ছিলেন মদ্যপ আরেক যুগল। তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই ঘটনার সঙ্গে মৃতদের যোগ রয়েছে। ঠিক কী ঘটেছে গলফগ্রিনের ওই ফ্ল্যাটে। কেনই বা চারজন একত্রিত হয়েছিল, তা জানতে মরিয়া পুলিশ। জানা গিয়েছে, ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে মাদক।
আরও পড়ুন:
এদিকে, এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, গলফগ্রিন চত্বরে একাধিক ফ্ল্যাটে মালিক থাকেন না। বছরের পর বছর সেখানে ভাড়া দেওয়া হয়। ফলে বিভিন্ন সন্দেহভাজন লোকের আনাগোনা লেগে থাকে। একাধিক এবিষয়ে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলেই অভিযোগ।
সর্বশেষ খবর
-
‘আমার চোখে নিজেকে খুঁজে দেখ, আগের মতোই…’, ‘ফ্যামিলি টাইমে’র মাঝেও শুভশ্রীকে মিস করছেন দেব!
-
মার্কিন মিসাইলে ইরানের বিয়েবাড়ি এখন মৃত্যুপুরী! ‘ধুলো, ধোঁয়া, রক্ত…’ হামলার বীভৎসতায় স্তম্ভিত প্রত্যক্ষদর্শীরা
-
নাছোড় বৃষ্টি! ফের দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা, কত দিন চলবে? কী জানাল হাওয়া অফিস
-
ভাইকে নিয়ে কুমন্তব্যে ননদকে কুপিয়ে খুন গৃহবধূর, ট্যাঙ্কে দেহ লুকিয়েও মিলল না রেহাই!
-
এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়েও দুর্গাপুজো, সনাতনী রীতি মেনে উমা বোধনের তোড়জোড়