রাজ্যে আরও দু’জনের শরীরে নিপা ভাইরাসের (Nipah Virus) উপসর্গ দেখা দিল। এই দুই জন বর্ধমান মেডিক্যাল হাসপাতালের নার্স ও হাউস স্টাফ। তাঁদের বেলেঘাটা আইডিতে নিয়ে আসা হয়েছে। তাঁদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাঁরা দুই জনই হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্ধমান মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন নার্সের চিকিৎসায় নিযুক্ত ছিলেন এই দু’জন। তাঁদের উপসর্গ দেখা দিয়েছে। তারপরই দুজনকে তড়িঘড়ি নিয়ে আসা হয়েছে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে।
আরও পড়ুন:
নিপা ভাইরাসে (Nipah Virus) আক্রান্ত বারাসতের দুই নার্স এখনও কোমায়! দু’জনেরই গ্লাসগো কোমা স্কেলের চোখ খোলা, মৌখিক প্রতিক্রিয়া ও মোটর রেসপন্স এই তিনটি সূচক ৫-এর নিচে রয়েছে। সিস্টার নার্সের অবস্থা বেশি আশঙ্কাজনক! পুণে এনআইভি থেকেও তাঁর রিপোর্টে নিপা পজেটিভ এসেছে বলেই জানা গিয়েছে।
নিপায় আক্রান্ত দু’জন স্বাস্থ্যকর্মী চাকরি করতেন যশোর রোডের বারাসত রথতলা সংলগ্ন বেসরকারি হাসপাতালে। কয়েক দিন আগে আক্রান্ত সিস্টার নার্স বাড়িতে গিয়েছিলেন। গত ৩১ তারিখ তিনি অসুস্থ হয়ে পড়েন। কাটোয়া হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। দুই দিন সেখানে চিকিৎসাধীন থাকলেও অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপতালে স্থানান্তরিত করা হয়। সেই সময়ই একজন হাউস স্টাফ ও নার্স তাঁর সংস্পর্শে আসেন। তাঁদের শরীরে উপসর্গ পাওয়া গিয়েছে বলে খবর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক