Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২৮ জুন ২০২৬
বিদায় টুটু বোস
Tutu Bose

বুধে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য টুটু বোসের, ক্লাব তাঁবুতে শেষ শ্রদ্ধা জানাবেন অনুরাগীরা

টুটুবাবুর প্রয়াণে যেমন শোকের ছায়া ময়দানে। তেমনভাবেই শোকাগ্রস্ত রাজনৈতিক মহলও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ০৯:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ০৯:৫৭

options
link
বুধে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য টুটু বোসের, ক্লাব তাঁবুতে শেষ শ্রদ্ধা জানাবেন অনুরাগীরা zoom

ময়দানে মহীরুহ পতন। ছায়াহীন সংবাদ প্রতিদিন। প্রয়াত স্বপনসাধন বোস ওরফে সকলের টুটু বোস। মঙ্গলবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। আগামিকাল বুধবার তাঁর শেষকৃত্য। বসত বাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দপ্তর, ভবানীপুর ক্লাব ও মোহনবাগান ক্লাব তাঁবুতে তাঁকে শেষ সম্মান জানাতে পারবেন অনুরাগীরা।

বোস পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে টুটুবাবুর দেহ নিয়ে যাওয়া হবে বালিগঞ্জের বাসভবনে। সকাল ৮টা ৩০ থেকে ১০টা পর্যন্ত দেহ শায়িত থাকবে। সেখান থেকে সকাল ১০টা ৩০ মিনিটে তাঁর নশ্বর দেহ নিয়ে যাওয়া হবে ভবানীপুর ক্লাব ও সংবাদ প্রতিদিনের দপ্তরে। তারপর ১১টা ৩০ মিনিট নাগাদ টুটুবাবুর প্রাণ প্রিয় মোহনবাগান ক্লাবে তাঁর দেহ শেষবারের জন্য নিয়ে যাওয়া হবে। সেখানেই তাঁকে শেষ বিদায় জানাবেন অনুরাগীরা। তারপর বিকেল সাড়ে ৪টা নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Former Mohun Bagan president Tutu Bose no more
ফাইল ছবি।

টুটুবাবুর প্রয়াণে যেমন শোকের ছায়া ময়দানে। তেমনভাবেই শোকাগ্রস্ত রাজনৈতিক মহলও। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘স্বপনসাধন বোসের প্রয়াণে গভীরভাবে শোকাহত। কয়েক দশক ধরে টুটু বোস তাঁর জীবন, শক্তি এবং আবেগ মোহনবাগানের জন্য উৎসর্গ করেছেন। তাঁর নেতৃত্বে মোহনবাগান ভারতের সেরা ক্লাব হিসাবে নিজেদের তুলে ধরেছে। তিনি হয়ে উঠেছিলেন মোহনবাগানের চেতনার এক প্রতীক।’ শোকপ্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। তিনি বলেন, “টুটুবাবুর প্রয়াণ সংবাদে আমরা স্তম্ভিত। তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গ এবং শুভানুধ্যায়ীদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। প্রয়াত টুটু বোসের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.