সপ্তাহের শুরুতেই মেট্রোতে (Kolkata Metro) ‘আত্মহত্যা’র চেষ্টা। দক্ষিণেশ্বর-কবি সুভাষ ব্লু লাইনে এই ঘটনা ঘটেছে বলে খবর। মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে টালিগঞ্জগামী লাইনে এদিন ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছে। ওই ঘটনার পরই আপ-ডাউন মেট্রো লাইনে ট্রেন চলাচল আংশিক বন্ধ হয়ে যায়। মেট্রো সূত্রে খবর, ঘটনার পর দক্ষিণেশ্বর থেকে দমদম ও কবি সুভাষ থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো চলাচল করছে। কর্মব্যস্ত সময়ে এই ঘটনায় নিত্য ও সাধারণ যাত্রীরা প্রবল সমস্যায় পড়েন।
সোমবার ব্লু লাইন মেট্রো পরিষেবায় বরাবরই যাত্রীদের চাপ থাকে। বেলার দিকে অফিস টাইমে যাত্রীদের চাপ অনেকটাই দেখা যায়। এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ ব্লু লাইনের মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, টালিগঞ্জগামী মেট্রো ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকছিল। তখনই একজন মেট্রোর সামনে ঝাঁপ দেন। চালক দ্রুত মেট্রো থামানোর চেষ্টা করেন।
আরও পড়ুন:
ঘটনার পর মেট্রো পরিষেবা সাময়িক বন্ধ করে দেওয়া হয়। পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েন যাত্রীরা। বহু মানুষ সমস্যায় পড়েন। দুর্ভোগ বাড়তে শুরু করে। কিছু সময় পর আংশিক পথে মেট্রো চালিয়ে পরিষেবা সচল করা হয়। দমদম থেকে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়। ফলে কিছুটা যাত্রী সমস্যার উপশম হয়। লাইনের বিদ্যুৎ বন্ধ করে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বেলা ১২টার পর মেট্রো পরিষেবা স্বাভাবিক হয় বলে খবর। দিন কয়েক আগেও ব্লু লাইন মেট্রোতে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছিল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ! ভারী বৃষ্টি দক্ষিণের জেলাগুলিতে, জারি হলুদ সতর্কতা
-
কোহলিকে ‘সঙ্গে’ নিয়ে এশিয়া কাপে পাকিস্তান মহিলা ক্রিকেটাররা, ভিডিও ভাইরাল, ব্যাপারটা কী?
-
সরকার-সংগঠন সমন্বয় আরও মজবুত করাই লক্ষ্য, চলতি মাসেই ফের বঙ্গ সফরে নীতিন নবীন
-
ব্রিটেনে বাতিল ১৩০০ উড়ান! বিভ্রাটে ভোগান্তির শিকার লক্ষ লক্ষ যাত্রী
-
সিগন্যাল ভেঙে মহিলাকে ধাক্কা ম্যাটাডোরের, রাস্তায় ছিটকে পড়তেই পিষে দিল বাস! উত্তাল ভাঙড়