নব্যেন্দু হাজরা: আর জি কর কাণ্ডের মাঝেই ৪৩ চিকিৎসকের বদলি নিয়ে দানা বাঁধছিল বিতর্ক। সন্ধেতেই বিজ্ঞপ্তি জারি করে সেই বদলি স্থগিত করা হল। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতেই আপাতত প্রত্যাহার করা হচ্ছে বদলির বিজ্ঞপ্তি।
সাংবাদিক সম্মেলন করে স্বাস্থ্যসচিব জানান, “চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় ৬ হাজার অধ্যাপক রয়েছেন। তাদের পদোন্নতি, বদলি এগুলো রুটিনমাফিক হয়। এক্ষেত্রেও তাই হয়েছিল।” অভিযোগ উঠছিল, আর জি কর কাণ্ডে প্রতিবাদ করায় সেই মেডিক্যাল কলেজের দুজন, কলকাতা মেডিক্যাল কলেজের ৪ জন-সহ মোট ৪৩ জনকে বদলি করা হয়েছে। কাউকে কাউকে তো প্রান্তিক এলাকায় পাঠানো হয়েছে। এর পরই কলকাতা মেডিক্যাল কলেজের কাউন্সিলের বাইরে বিক্ষোভ শুরু হয়। এর মাঝে সন্ধেবেলা বদলির নির্দেশিকা প্রত্যাহার করা হয়।
[আরও পড়ুন: RG Kar কাণ্ডের তীব্র নিন্দা পাকিস্তানের, মৃতার পরিবারের পাশে দাঁড়ালেন ওপারের চিকিৎসকরা]
সমস্ত অভিযোগ উড়িয়ে নিগম জানান, “বদলি সম্পর্কে সিদ্ধান্ত আগেই হয়েছিল। আর জি কর কাণ্ডের আগেই এনিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সেই নির্দেশিকা জারির আগে বেশ কিছু দিক দেখে নিতে হয়। সেই প্রক্রিয়াই চলছিল। তার পর এদিন নির্দেশিকা জারি করা হয়।” পরিশেষে তাঁর সংযোজন, আপাতত এই সমস্ত চিকিৎসকেরা পরিষেবা দিচ্ছেন। চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে বদলির নির্দেশিকা প্রত্যাহার করা হল।
[আরও পড়ুন: RG Kar কাণ্ডের জের? কলকাতা পুরসভা থেকে খুলে ফেলা হল ডাঃ শান্তনু সেনের নামফলক]
সর্বশেষ খবর
-
নেতাজির রাস্তা শ্যামাপ্রসাদের নামে! রামপুরহাটে শুরু জোর বিতর্ক
-
‘বাস্তবতা বদলানো যায় না’, এলএসি সংলগ্ন ২৭টি এলাকার নামবদলে চিনকে পালটা জবাব ভারতের
-
দলের স্ট্র্যাটেজিতে হাত নেই, কাজ শুধু টিকিট বুকিং! ফেডারেশনকে বিঁধে বাজাজ বললেন, ‘শেম অন ইউ’
-
নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্র, বির্তকের মাঝেই বড় ঘোষণায় ‘মাস্টারস্ট্রোক’ মুখ্যমন্ত্রীর
-
জাতীয় সুইমিং চ্যাম্পিয়নশিপে সিকিমের একমাত্র মেয়ে, বাইচুং কন্যাই যেন শিবরাত্রির সলতে