Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Chingrighata Flyover

চিংড়িহাটায় ৬০ ঘণ্টা করে যান চলাচল নিয়ন্ত্রণ, বিকল্প কোন পথে চলবে গাড়ি?

চিংড়িহাটা মেট্রোর সংযুক্তিকরণের কাজের ছাড়পত্র পাওয়া গিয়েছে। আগামী শুক্রবার থেকে শুরু হবে কাজ। আর সে কারণে যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৯:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৯:৩১

options
link
চিংড়িহাটায় ৬০ ঘণ্টা করে যান চলাচল নিয়ন্ত্রণ, বিকল্প কোন পথে চলবে গাড়ি? zoom
চিংড়িহাটায় যান নিয়ন্ত্রণ। ছবি: সংগৃহীত

চিংড়িহাটা মেট্রোর সংযুক্তিকরণের কাজের ছাড়পত্র পাওয়া গিয়েছে। আগামী শুক্রবার থেকে শুরু হবে কাজ। আর সে কারণে যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ওইদিন রাত ৮টা থেকে ৬০ ঘণ্টার জন্য যান নিয়ন্ত্রণ করা হবে। রাস্তা খুলবে ১৮ মে, সকাল ৮টা। আবার পরবর্তী ধাপে ২২ মে রাত ৮ থেকে রাস্তা বন্ধ থাকবে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক হবে ২৫ মে, সকাল ৮টায়। নির্ধারিত এই সময়ে বিকল্প পথে চলবে যান চলাচল। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

    • পুলিশ কমিশনার অজয় নন্দার বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ধাপে অর্থাৎ আগামী ১৫ মে, রাত ৮টা থেকে বন্ধ থাকবে উত্তরমুখী যান চলাচল। উড়ালপুলের নিচে ইএম বাইপাসের পশ্চিম দিক বন্ধ থাকবে।
    • আবার ২২ মে, রাত ৮টা থেকে দক্ষিণমুখী যান চলাচল বন্ধ। তার ফলে ইএম বাইপাসের পূর্ব দিক বন্ধ রাখা হবে।
    • সল্টলেক এবং বিমানবন্দরের দিকে যাওয়া গাড়িগুলি বাইপাসের পশ্চিম দিক বন্ধ থাকায় এনএক্স হোটেলের সামনে দিয়ে যাবে।

  • সল্টলেক বা নিউটাউনের দিক থেকে বাইপাসে যাওয়া গাড়িগুলির একই রাস্তা দিয়ে যাবে।
  • বাইপাসের দক্ষিণমুখী গাড়িগুলি নির্দিষ্ট পথেই চলবে।
  • আবার দ্বিতীয় পর্যায়ে সল্টলেক, উল্টোডাঙা বা বিমানবন্দরের দিকে যাওয়া গাড়িগুলিকে এনএক্স হোটেলের সামনে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
  • দক্ষিণমুখী গাড়িগুলি চিংড়িহাটা ক্রসিং থেকে ঘুরিয়ে বাইপাসের পশ্চিম দিকে পাঠানো হবে।
  • নিউটাউন এবং সল্টলেকের দিক থেকে আসা গাড়িগুলি চিংড়িহাটা ক্রসিং থেকে বাঁদিকে ঘুরে যেকে পারবে।
  • উত্তর দিকে যাওয়া গাড়িগুলি মেট্রোপলিটান ক্রসিং থেকে ইউ টার্ন করতে পারবে।
  • হাডকো মোড়, কাঁকুরগাছি ক্রসিং থেকে দক্ষিণমুখী পণ্য়বাহী গাড়িকে চিংড়িহাটা ক্রসিংয়ের দিকে যেতে দেওয়া হবে না।

প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে, এই মেট্রোটি চালু হলে কবি সুভাষ থেকে সরাসরি চিংড়িহাটা হয়ে সেক্টর ফাইভ পৌঁছতে পারবেন। এছাড়া সরাসরি কলকাতা বিমানবন্দরেও পৌঁছনো সহজ হবে। শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে দুর্গাপুজো বা বড়দিনের আগেই শহরবাসীর বড় উপহার হতে পারে এই মেট্রো রুট। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.