হামিম মণ্ডলকে নিয়ে চর্চার মাঝেই হাবড়া থেকে জঙ্গি সন্দেহে রানা রউফকে গ্রেপ্তার করেছে এসটিএফ। তার সূত্র ধরে গ্রেপ্তার করা হয়েছে আরও একজনকে। কিন্তু কে এই রানা? কীভাবে ঢুকল ভারতে? স্বাভাবিকভাবেই এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বত্র। এসটিএফ সূত্রে খবর, পাকিস্তানের ফয়সলাবাদের বাসিন্দা রানা রউফ। ভারতীয় সেনা, নৌসেনা ও রেল সংক্রান্ত তথ্য সংগ্রহ করে আইএসআইকে পাঠাত সে। তবে ধৃত জইশ-ই-মহম্মদের সদস্য হামিমের সঙ্গে তার কোনও যোগ রয়েছে কি না তা এখনও জানা যায়নি।
পাকিস্তানের ফয়সলাবাদের বাসিন্দা রানা রউফ। সেখানেই বেড়ে ওঠা। এরপর আইএসআইয়ের সঙ্গে যোগ বলে অনুমান। ভারতে আসার আগে দীর্ঘদিন নেপালে ছিল রানা। ২০১২ সালে ভারতে প্রবেশ করে সে। চলে আসে বাংলায়। আধার কার্ড-সহ যাবতীয় ভুয়ো নথি তৈরি করে সে। তাতে ঠিকানা রয়েছে তপসিয়ার। জানা গিয়েছে, আইএসআই এজেন্ট হিসেবে কাজ করত রানা। ভারতীয় সেনা, নৌসেনা ও রেল সংক্রান্ত তথ্য সংগ্রহ করে আইএসআইকে পাঠাত সে।
আরও পড়ুন:
এসটিএফ সূত্রে খবর, পাকিস্তানের ফয়সলাবাদের বাসিন্দা রানা রউফ। সেখানেই বেড়ে ওঠা। জড়িয়ে পড়ে আইএসআইয়ের সঙ্গে। ভারতে আসার আগে দীর্ঘদিন নেপালে ছিল রানা। ২০১২ সালে ভারতে প্রবেশ করে সে। চলে আসে বাংলায়। আধার কার্ড-সহ যাবতীয় ভুয়ো নথি তৈরি করে সে। তাতে নাম ব্যবহার করে ওয়াহাব আলম। ঠিকানা রয়েছে তপসিয়ার। জানা গিয়েছে, আইএসআই এজেন্ট হিসেবে কাজ করত রানা। ভারতীয় সেনা, নৌসেনা ও রেল সংক্রান্ত তথ্য সংগ্রহ করে আইএসআইকে পাঠাত সে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এসটিএফের নজরে ছিল রানা। অবশেষে হাবড়া থেকে গ্রেপ্তার করা হয় তাকে। স্বাধীনতা দিবসে বাংলার বুকে তাদের নাশকতার কোনও ছক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে রানাকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে তপসিয়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, কলকাতা এলে তপসিয়ায় থাকত রানা। সেই সূত্রেই ওই ব্যক্তির সঙ্গে পরিচয় বলেই খবর। তিনিও সরাসরি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত কি না, তা এখনও স্পষ্ট নয়।
সর্বশেষ খবর
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের
-
বাতিল নিয়োগ! ‘চাইলে বিয়ে ভাঙতে পারো’, চাকরি হারানোর আশঙ্কায় স্ত্রীকে বললেন ঝাড়খণ্ডের যুবক
-
দেবের ‘দাদাগিরি’তে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদ, শতরূপ কোথায়? প্রোমো দেখে প্রশ্ন নেটপাড়ার
-
চলতি মাসেই গ্রেপ্তার! বিজেপি কর্মী অভিজিৎ খুনে আরও ২ জনের বিরুদ্ধে চার্জগঠন
-
দিল্লির জল বোর্ডের টেন্ডারে ১.৫২ কোটির দুর্নীতি, ফের গ্রেপ্তার আপ নেতা সত্যেন্দ্র জৈন